৩৬৫ দিন। প্রবাদ বুঝি আরও একবার সত্য বলে প্রমাণিত হলো,”” রাখে হরি তো মারে কে? আর মারে হরি তো রাখে কে?””বাড়িতে সব সময় থাকা স্ত্রী গিয়েছিল ছট পুজোর বাজার করতে, আর পরিবারের বাকিরা বাড়ির বাইরে আর পাঁচটা দিনের মত নিজের নিজের কাজে ব্যস্ত ছিলেন। ভাগ্যিস গৃহকর্তী গিয়েছিলেন আগামীকাল ছট পুজোর জন্য স্থানীয় সিঁদুলি বাজারে বাজার করতে।আর সেই সময় অন্ডালের সিঁদুলিতে আচমকাই ধ্বস। ধ্বসের কবলে আস্ত বাড়ি পাতালে ঢুকে পড়ল।ছট পুজোর বাজার করে ফিরে বাড়ির গৃহকর্তী দেখেন যে, তাদের আস্ত বাড়িটি মাটির ভিতরে চলে গেছে, প্রাণে বেঁচেছে তাদের এক পুত্র সন্তান ও তার স্বামী। এলাকায় ব্যাপক চাঞ্চল্য।ঘটনাস্থলে বনবহাল ফাঁড়ির পুলিশ।এই ঘটনার জেরে ওই এলাকার সমস্ত বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত। যদিও ইসিএল কর্তাদের ঘটনার বেশ কয়েক ঘন্টা পরেও দেখা মেলেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটির তদন্ত করছে পুলিশ।
ছটপুজোর বাজার করতে গিয়ে বাঁচলো পরিবার,অন্ডালের সিঁদুলিতে আস্ত বাড়ির ধ্বসের কারনে পাতাল প্রবেশ
- khabar365din
- November 14, 2026
- 4:55 pm
- No Comments






