প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

৩৬৫ দিন। বেশ কিছুদিন ধরেই লড়াই চলছিল মৃত্যুর সঙ্গে । একে একে বিকল হয়ে পড়ছিল অঙ্গ। অবশেষে অর্গান ফেলিওর এর ফলে বুধবার সন্ধ্যায় হাসপাতালে ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ প্রাক্তন মন্ত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন।মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন উজ্জ্বল কারা দফতরের পূর্ণমন্ত্রী সহ , বিজ্ঞান প্রযুক্তি ও বায়োটেকনোলোজি , কারিগরি শিক্ষার রাষ্ট্রমন্ত্রীর দফতর সামলেছিলেন । কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা থেকে ২ ০ ১ ১ থেকে পর ৩ বার জেতার পর ২০২৬ বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হন ।
প্রায় ১৪ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ।হৃদ্‌যন্ত্রের সমস্যার কারণে অস্ত্রোপচার হয় তাঁর। পরে ছেড়ে দেওয়া হয়। কিন্তু দুর্গাপুজোর পঞ্চমীর দিন ফের অসুস্থ হয়ে পড়েন তিনি ও সপ্তমীর দিন তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে।হাসপাতাল সূত্রে জানা গেছে নিউমোনিয়া, মূত্রনালিতে সংক্রমণ, সেপটিক শক থেকে শুরু করে একাধিক অঙ্গ বিকল হওয়ার পরিস্থিতি। কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চলছিল ডায়ালিসিস। কলকাতার মুকুন্দপুরের ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে মঙ্গলবারই চিকিৎসকদের মেডিক্যাল রিপোর্টে উল্লেখ করা হয়। এমনকী তাঁর সামগ্রিক রোগমুক্তির সম্ভাবনাও অত্যন্ত কম বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। সে রিপোর্টের ২৪ ঘণ্টা কাটার আগেই জীবনাবসান প্রাক্তন মন্ত্রীর।

Scroll to Top