জন্মদিনে মধ্যরাতে মন্নত-এ শাহরুখ

৩৬৫ দিন। বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন ঘিরে দু’দিন আগে থেকেই উৎসবের আবহ তৈরি হয়েছিল মুম্বইজুড়ে। আর ২ নভেম্বর, সোমবার বান্দ্রায় তাঁর বাসভবন ‘মন্নত’-এর বাইরে কয়েকশো অনুরাগী জড়ো হয়েছিলেন। তাঁদের উপস্থিতিতে রাত থেকে দিন পর্যন্ত গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। জন্মদিনের বিশেষ উপলক্ষে শাহরুখ খান তাঁর আগামী অ্যাকশন-থ্রিলার ছবি ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’ প্রকাশ করেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন এবং সুহানা খান। আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। এ দিন সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশে একটি আবেগঘন হাতে লেখা বার্তাও শেয়ার করেন শাহরুখ। সেখানে তিনি লেখেন, ‘আপনাদের সকলের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার তরফ থেকেও আপনাদের প্রত্যেকের জন্য রইল একই রকম ভালোবাসা ও শুভেচ্ছা।’ ৩৬৫ দিন। বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন ঘিরে দু’দিনআগে থেকেই উৎসবের আবহ তৈরি হয়েছিল মুম্বইজুড়ে। আর ২ নভেম্বর, সোমবার বান্দ্রায় তাঁর বাসভবন ‘মন্নত’-এর বাইরে কয়েকশোঅনুরাগী জড়ো হয়েছিলেন। তাঁদের উপস্থিতিতে রাত থেকে দিন পর্যন্ত গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

Scroll to Top