রামলীলা ময়দানে বিরোধী জনসভার বিরুদ্ধে কলেজ স্ট্রীট টু ধর্মতলা বিজেপির পদযাত্রা

৩৬৫ দিন। এসআইআরে কারচুপি অভিযোগ করে জ্ঞানেশ হঠাওয়ের ডাক দিয়ে দিল্লিতে বড়সড় সমাবেশ করেছে বিরোধী শিবির। বিরোধী ঐক্যের কথা মাথায় রেখে এবার পালটা প্রচারে নামল বিজেপি। সোমবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এসআইআর সমর্থন করে একটি পদযাত্রায় অংশ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ নেতৃত্ব। ধর্মতলার সমাবেশ থেকে নিতীন নবীন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে আক্রমণ করেন। দেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ করে পশ্চিমবঙ্গকে মমতা মুক্ত করার মতো দিল্লিকে রাহুলমুক্ত করার ডাক দেন।
একইসঙ্গে তাঁর দাবি উনত্রিশে আরও বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদি কেন্দ্রে ক্ষমতায় ফিরবে। রাজ্যের পুরভোটে বিরোধীদের সুপার সাফ করা হবে বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । ‘গণতন্ত্র ফেরাও অরাজকতা হঠাও স্লোগান দিয়ে কলকাতার পথে বিজেপি, অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের চড়া সুরে আক্রমণ নিতীন নবীন, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যের। সোমবার কলকাতায় পদযাত্রায় অংশ নেন নীতিন নবীন, শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল হয়। মিছিলের শেষে ধর্মতলার সমাবেশ থেকে বিরোধীদের নিশানা করেন বিজেপি নেতৃত্ব।

Scroll to Top