অসমের কোকরাঝড়ের জঙ্গলে ধরা পড়লো বক্সার জঙ্গল থেকে পালিয়ে যাওয়া বাঘিনী

৩৬৫ দিন। দীর্ঘ ৩ ঘন্টা ধরে অসমের কোকরাঝড়ের জঙ্গলে চলল বাঘে মানুষে লুকোচুরি খেলা। চারদিক থেকে ৫ জেসিবি ও ৩ কুনকি হাতি দিয়ে জঙ্গল ঘিরে ফেলে অবশেষে বাগে আনা গেল বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল থেকে অসমের জঙ্গলে পালিয়ে যাওয়া বাঘিনী ডুয়ার্স রানীকে। ন্যাশনাল টাইগার কনজ়ারভেশন অথরিটির তরফে ট্র্যাঙ্কুলাইজ়েশনের অনুমতি পাওয়ার পরেই আজ দুপুর থেকে চিহ্নিত জঙ্গল ঘিরে ফেলে দীর্ঘক্ষণ লুকোচুরির পরে ট্র্যাঙ্কুলাইজেশনের পরেই বনদপ্তরের ঐরাবত গাড়িতে বাংলায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়। পশ্চিমবঙ্গের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও-র তত্ত্বাবধানে গ্রিন করিডর করে বক্সার জঙ্গলে ফিরিয়ে আনা হল ডুয়ার্স রানীকে।
গত ২ অক্টোবর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে তিন বছর বয়সি ওই বাঘিনীকে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে এনে ছাড়া হয়। তাই অসম সরকারের সঙ্গে আলোচনার পরে এনটিসিএ-র কাছে বাঘিনীকে ধরার জন্য ট্র্যাঙ্কুলাইজেশনের অনুমতি চেয়েছিলেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী। গতকাল সেই অনুমতি এসে পৌঁছায়। ইতিমধ্যে অসমের বনদপ্তরের আধিকারিকরা বাঘিনীর গতিবিধি ট্র্যাক করে জানতে পারেন অসমের রাজেন্দ্রপুর ও নারায়ণপুর এলাকার অন্তত দু’টি বনবস্তি সংলগ্ন অঞ্চলে বাঘিনী ঘোরাফেরা ও শিকার শুরু করেছে। কেন্দ্রের অনুমতি পাওয়ার পরেই এবং বাঘিনীর সম্ভাব্য অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে ফের অসমে পৌঁছে যান বনমন্ত্রী নিজে। আজ সকাল থেকেই শুরু হয় অভিযানের প্রস্তুতি। অভিযানে নেতৃত্ব দেন বক্সার ব্যাঘ্র প্রকল্পের সেক্টর ইনচার্জ কুমার বিমল। ট্রাঙ্কুলাইজ অভিযানে ছিলেন এনটিসিএ ও ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার বাঘ বিশেষজ্ঞরাও। এর আগে বাঘিনীটি রাইমোনার জঙ্গল ছেড়ে ৭ কিমি দূরে নারায়ণপুর লোকালয়ে আশ্রয় নিয়েছিল। আজ সকালে বনদপ্তর জানিয়েছিল বক্সার জঙ্গল থেকে পালিয়ে যাওয়া বাঘিনী নারায়নপুর থেকে আরো ২৩ কিমি দূরে দোতনা গ্রামের একটি প্রাকৃতিক ছোট বাঁশ জঙ্গলে অবস্থান করছে। বাঘিনীটির অবস্থান জানতে থার্মাল ড্রোন ওড়ানো হয়, আর তাতেই দোতনা লোকালয়ে বাঘিনীটির অবস্থান পরিস্কার হয়ে যায়। বাঘিনীটিকে ট্রাঙ্কুলাইজ করতে পেল্লায় জাল নিয়ে যাওয়া হয়েছিল আগেই। যাতে ঘুমপাড়ানী গুলি ছোঁড়ার সময় বাঘিনীটি পালিয়ে যেতে না পারে। ওই জাল দিয়ে দোতনার প্রাকৃতিক জঙ্গলও ঘিরে ফেলার পাশাপাশি জঙ্গলের চারপাশ ঘিরে ফেলতে পাঁচটি জেসিবি ও তিনটি অভিজ্ঞ কুনকি হাতিকে মোতায়েন করা হয়। ৩৬৫ দিন। দীর্ঘ ৩ ঘন্টা ধরে অসমের কোকরাঝড়ের জঙ্গলে চলল বাঘে মানুষে লুকোচুরি খেলা। চারদিক থেকে ৫ জেসিবি ও ৩ কুনকি হাতি দিয়ে জঙ্গল ঘিরে ফেলে অবশেষে বাগে আনা গেল বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল থেকে অসমের জঙ্গলে পালিয়ে যাওয়া বাঘিনী ডুয়ার্স রানীকে। ন্যাশনাল টাইগার কনজ়ারভেশন অথরিটির তরফে ট্র্যাঙ্কুলাইজ়েশনের অনুমতি পাওয়ার পরেই আজ দুপুর থেকে চিহ্নিত জঙ্গল ঘিরে ফেলে দীর্ঘক্ষণ লুকোচুরির পরে ট্র্যাঙ্কুলাইজেশনের পরেই বনদপ্তরের ঐরাবত গাড়িতে বাংলায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়। পশ্চিমবঙ্গের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও-র তত্ত্বাবধানে গ্রিন করিডর করে বক্সার জঙ্গলে ফিরিয়ে আনা হল ডুয়ার্স রানীকে।

Scroll to Top