বিধানসভার শৌচাগার থেকে ক্যান্টিন কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

৩৬৫ দিন। সপ্তাহের শুরুতেই বিধানসভা চত্বরে চাঞ্চল্যকর ঘটনা।  বিধানসভার ক্যান্টিনের শৌচাগার থেকে উদ্ধার হল  এক কর্মীর নিথর দেহ। খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম উমেশচন্দ্র দাস। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে বিধানসভার ক্যান্টিনে কাজ করছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল ৯টা ১০ মিনিট নাগাদ ক্যান্টিনের শৌচাগারের ভিতরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় উমেশচন্দ্রকে। প্রথমে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন উপস্থিত কর্মীরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে শেষরক্ষা হয়নি।

Scroll to Top