কার্তিক মহারাজের নেতৃত্বে কলকাতার একাধিক রাস্তার নাম বদল

৩৬৫ দিন।সৌমেন ভট্টাচার্য। বদলের বাংলায় একঝাঁক রাস্তা পাবে নতুন নাম। একই সঙ্গে ব্যক্তির নয়,অঞ্চল বিস জায়গার নামেই মেট্রো স্টেশনগুলোর নাম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব বাংলা সরণি থেকে স্ট্র্যান্ড রোডের মতো একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদলে যেতে পারে। প্রথম দফায় কলকাতার মোট ১৬ রাস্তার নাম পরিবর্তন হবে। মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কমিটির প্রথম বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। একই সঙ্গে ব্যক্তির নামে নয়,এলাকা বা জায়গার নামেই মেট্রো স্টেশিনগুলোর নামকরণ করার প্রস্তাব গৃহীত হয়েছে। অর্থাৎ মহানায়ক উত্তম কুমার নয়, স্টেশনের নাম টালিগঞ্জ , এর ফলে যাত্রীদের বিভ্রান্তি হবে না। অন্যদিকে কলকাতার বিভিন্ন রাস্তার ক্ষেত্রেও নাম পরিবর্তন নিয়ে আলোচনা আশাব্যঞ্জক বলেই জানা গিয়েছে।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ বলেন ২৪টি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব এসেছে।আজ ১৬টি রাস্তা নিয়ে আলোচনা হয়েছে। যেমন বিশ্ব বাংলা সরণি এবং স্ট্র্যান্ড রোড। বিশ্ব বাংলা সরণির নাম বদলে ‘সত্যেন বসু সরণি’ রাখার একটি প্রস্তাব কমিটির কাছে এসেছে। যদিও কমিটির কিছু সদস্য এক্ষেত্রে পূর্বতন নাম শ্রী চৈতন্য মহাপ্রভু রাখার পক্ষে মত দিয়েছেন। জানা গিয়েছে, এগুলোর বিষয়ে আলোচনা হবে এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব বিবেচনা করছে এই কমিটি। এই তালিকায় রয়েছে লেনিন সরণি, স্ট্র্যান্ড রোডের নাম পরিবর্তন করে ‘সম্রাট শশাঙ্ক সরণি’ রাখার বিষয়েও আলোচনা অনেকটা এগিয়েছে।
শুক্রবার কলকাতা পুরনিগমে এই কমিটির বৈঠক হয়। নাম বদল কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজের নেতৃত্বে ১০ জন সদস্যের কমিটির এটি প্রথম বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যে প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়, স্বারাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত, কলকাতার পুর-কমিশনার স্মিতা পান্ডে, পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন সহ কমিটির অন্যান্য সদস্যরা।রাজ্য সরকারের তরফে সাড়া পেলে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য মেট্রোর নাম পরিবর্তন করতে গেলে রাজ্য সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্তকের ঐক্যমত হতে হয় । তবে শহীদ ক্ষুদিরাম ও বরুন সেনগুপ্ত স্টেশনের এর ক্ষেত্রে জায়গার নাম পাল্টালো কি করে তার যুক্তি পাওয়া যায়নি কমিটির তরফে । ৯ ডিসেম্বর আবার পরবর্তী বৈঠকে বসবে।
মেট্রো স্টেশনের ও প্রস্তাবিত নাম
কমিটির সদস্য তথাগত রায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্থানীয় জায়গার নামেই মেট্রো স্টেশনগুলির নাম হবে। নতুন নাম মেট্রো রেল কর্তৃপক্ষকে নামগুলো জানিয়ে দেওয়া হবে ।
ব্লু লাইনে
নেতাজি ভবন: প্রস্তাবিত নাম ভবানীপুরমহানায়ক, উত্তম কুমার: প্রস্তাবিত নাম টালিগঞ্জ মেট্রো
নেতাজি : প্রস্তাবিত নাম কুদঘাট মাস্টারদা সূর্য সেন: প্রস্তাবিত নাম বাঁশদ্রোণী,
গীতাঞ্জলি: প্রস্তাবিত নাম নাকতলা কবি নজরুল: প্রস্তাবিত নাম গড়িয়া মোড়
শহিদ ক্ষুদিরাম: প্রস্তাবিত নাম প্রণবনগর , কবি সুভাষ: প্রস্তাবিত নাম নিউ গড়িয়া
অরেঞ্জ লাইন
সত্যজিৎ রায়: প্রস্তাবিত নাম পঞ্চসায়র. জ্যোতিরীন্দ্র নন্দী: প্রস্তাবিত নাম মুকুন্দপুর,
কবি সুকান্ত: প্রস্তাবিত নাম কালিকাপুর হেমন্ত মুখোপাধ্যায়: প্রস্তাবিত নাম আনন্দপুর,
ঋত্বিক ঘটক: প্রস্তাবিত নাম তপসিয়া ,বরুণ সেনগুপ্ত: প্রস্তাবিত নাম পরমা.
গৌরকিশোর ঘোষ: প্রস্তাবিত নাম চিংড়িঘাটা
রাস্তার কি নাম পরিবর্তন হতে পারে
সাংবাদিকদের সঙ্গে বৈ ঠকে লেনিন সরণির নাম পরিবর্তনের প্রস্তাব প্রসঙ্গে কমিটির সদস্য তথাগত রায় বলেন লেনিন যে রাষ্ট্র তৈরি করেছিলেন, তার আর অস্তিত্ব নেই। তাই কারও অনুভূতিতে আঘাত লাগার কোনও প্রশ্নই ওঠে না।তিনি আরও জানান হো চি মিন সরণির নাম পরিবর্তনের একটি প্রস্তাবও কমিটির বিবেচনায় রয়েছে। তিনি জানান কমিটির সদস্য, ব্যক্তিগতভাবে এবং সংস্থার পক্ষ থেকে আবেদন এসেছে। হাজরা রোড, হাজরা লেন- এই নামগুলো কোন হাজরার নামে হয়েছে, সেটা জানা যায়নি। সেই তথ্যই পৌরসভার কাছে চাওয়া হয়েছে।

Scroll to Top