বিস্ফোরক সোনিয়া
পর্ব ৭

৩৬৫ দিন। ইন্দিরা গান্ধি নিহত হওয়ার পর রাজীব গান্ধির একাধারে দলের দায়িত্ব নেওয়া অন্যদিকে ইন্দিরা আবেগে ভেসে বিপুল জনসমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হয়ে সরকার চালানো মোটেই সহজ কাজ ছিল না। সোনিয়া তাঁর আত্মজীবনীতে ইন্দিরা পর্বের পর রাজীবের রাজনীতির বৃত্তের বাইরে থেকে রাজনীতির লোক হয়ে ওঠার সেই এক দশকের সময়কে তুলে ধরেছেন।
ইন্দিরা হত্যার পর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসওর্ডারে ভুগেছি
সোনিয়া লিখছেন ইন্দিরা নিহত হওয়ার পর জীবন দ্রুত বদলে যেতে শুরু করে। রাজীবকে দল সামলাতে ব্যস্ত। তারপর কংগ্রেসের বিপুল জয়। রাজীব হলেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসাররা রাজীবকে জানালেন আর তিনি সপরিবার সফদরজঙ রোডের বাড়িতে থাকতে পারবেন না। প্রধানমন্ত্রীর বাসভবন ৫ রেসকোর্স রোডে উঠে আসতে হবে। প্রথম দিকে রাজীব আমি দুজনেই আপত্তি জানাই। কিন্তু অফিসাররা বোঝান হামলার আশঙ্কা রয়েছে। রাজীব আর আপত্তি করেননি। আমিও বাধ্য হই। তবে সফদরজঙ রোডের সেই বাড়ি কোনও দিন ভুলতে পারিনি। বাড়ির সেই ব্যালকনি, বাগানের লেবু গাছ, ইন্দিরার নিজের হাতে সেই বাড়ি সাজানো, রাজীব সঞ্জয়য়ের কত স্মৃতি, রাহুল প্রিয়াঙ্কার জন্ম, বেড়ে ওঠা সব তো ওখানে, সে কি ভোলা যায় ! ভেতরে ভেতরে গুমরোতে থাকি। তবে প্রকাশ করতে পারতাম না। রাজীব ক্রমশ আরো ব্যস্ত হয়ে পড়ল। সোনিয়া লিখছেন, রাজীব যত ব্যস্ত হতে থাকলো আমি ততো উদ্বেগজনিত অস্বস্তিতে ভুগতে থাকলাম। সব সময় মনে হত আততায়ীরা চারপাশে ঘুরে বেড়াচ্ছে যেন। রাজীব প্রিয়াঙ্কার স্কুলে যাওয়া ইন্দিরা যেদিন নিহত হলেন সে দিন-ই বন্ধ হয়ে গিয়েছিল। ওরা তার পরের পাঁচ বছর এক প্রকার গ্যহবন্দি হয়ে কাটায়। মা হিসাবে এটা মানা কষ্টকর ছিল। সব মিলিয়ে এক কঠিন সময়। মানসিক ভাবে যন্ত্রণা দায়ক। আজকের দিনে হলে বলতাম পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসওর্ডারে ( পিটিএসডি) ভুগেছি।
প্রধানমন্ত্রী হিসাবে রাজীব ছিলেন ছকভাঙা, ওকে কেউ ভয়ে ভক্তি করতো না ভালোবাসতো
সোনিয়া লিখছেন, প্রধানমন্ত্রী হিসাবে রাজীব গতানুগতিক ছিলেন না। প্রধানমন্ত্রী জনসভা করবেন মিটিং মিছিল করবেন এবং এই ভাবে জনসংযোগ করবেন, রাজীব এই কৌশলে বিশ্বাসী ছিলেন না। রাজীব বলতেন, দেশের মানুষের সমস্যা বোঝার জন্য এটা যথেষ্ট‌ নয়। রাজীবের অফিস ছিল ৭, রেসকোর্সে। সেখানে সকাল থেকে ভিড় লেগে থাকতো। সবাই যে কোনো সমস্যা নিয়ে আসতেন তা নয়। অনেকে আসতেন রাজীবকে একবার দেখতে তাকে ভালোবাসে বাড়িতে বানানো মিষ্টি নিয়ে আসতেন, কেউ হয়তো কয়েকটা গোলাপ নিয়ে এলেন কেউ বা তার হাতে তুলে দিলেন তার আর ইন্দিরার ছবি। সব মিলিয়ে একটা অন্তঃরঙ্গতা ধরা পড়ত। রাজীবকে কেউ ভয়ে ভক্তি করতো না ওকে মানুষ ভালোবাসতো। আর রাজীব-ও তো অফিসে বসে সরকার চালাতেন না। সোনিয়ার কথায়, রাজীব প্রায় প্রতি সপ্তাহেই কোনও না কোনও রাজ্যে যেতেন। সেখানকার বড় শহরে নয় তিনি যেতেন প্রত্যন্ত অঞ্চলে। কখনো নিজে গাড়ি চালিয়েও পৌঁছে যেতেন অখ্যাত সব গ্রামে। তাদের বাড়ির দাওয়ায় বসে শুনতেন তাদের কথা। কোথায় কি সমস্যা সব শুনতেন, বোঝার চেষ্টা করতেন। তাদের ভালোবাসায় আপ্লুত হতেন। অনেক সময় অনেকে হয়তো রুক্ষ ভাবে কথা বলেছেন। তাতে ক্ষুন্ন হননি। রেগে যাননি।‌ বরং ধৈর্য ধরে শুনেছেন ক্ষোভের কারণ, আজকের দিনে যা কল্পনাও করা যায় না। সোনিয়া বলছেন, তিনি নিজে বহুবার রাজীবের সঙ্গে এমন সফরে গিয়েছেন, কয়েকবার রাহুল প্রিয়াঙ্কারাও গিয়েছে।
দল পরে দেশ আগে নীতিতে চলতেন রাজীব
সোনিয়া লিখছেন, রাজীব একদিকে যখন দেশ গড়তে গ্রামে গঞ্জে ঘুরে জনসংযোগ করছেন তখন কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চল ক্রমশ উত্তপ্ত হচ্ছিল। অশান্তি ছড়াচ্ছিল পশ্চিমবঙ্গের দার্জিলিঙে। ইন্দিরা হত্যার পর শিখ দাঙ্গার দুর্ভাগ্যজনক ঘটনাকে সামনে রেখে পাঞ্জাবে খালিস্তান জঙ্গিরা ডাল পালা বিস্তার করছিল। ফলে রাজীবের জন্য পরিস্থিতি ক্রমশ কঠিন হচ্ছিল।‌ রাজীব চেয়েছিলেন দেশ বাঁচুক। দেশের স্বার্থে তিনি উত্তর পূর্বে দলের স্বার্থ না দেখে পদক্ষেপ করেছেন যার ফলে দল হিসাবে কংগ্রেস হয়তো সমস্যায় পড়েছে, আমাদের সরকার পড়ে গিয়েছে কিন্তু তাতে বিচ্ছিন্নতাবাদীদের আটকানো গিয়েছে। রাজীব দলের অন্দর থেকে পার্লামেন্ট সর্বত্র একটাই কথা বলতেন, দেশের থেকে বড় কিছু হতে পারে না। শান্তি চুক্তি করে মিজোরামহ, আসাম, ত্রিপুরা, পাঞ্জাব বা অন্যত্র দল সাময়িক দুর্বল হলেও তাতে দেশ বাঁচলো। সোনিয়া লিখছেন আজকের দিনে দেশের জন্য এত ত্যাগ কেউ করবে না।
অপারেশন থান্ডার টু লাইভ দেখি শিহরিত হয়েছিলাম
সোনিয়া লিখছেন রাজীবের ক্রমশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিল‌ পাঞ্জাবে খালিস্তানী জঙ্গি আন্দোলন। ১৯৮২ সালের পর থেকে খালিস্তানী জঙ্গিরা পাঞ্জাবে এতোটাই শক্তিশালী হয়ে উঠছিল যা দেশের জাতীয় নিরাপত্তার পক্ষে বিপদজনক হয়ে উঠেছিল।‌ রাজীব বিপদ বুঝলেন। শিরোমণি অকালি দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর জট খুললো। শান্তি চুক্তি স্বাক্ষর করলেন সন্ত হরচাঁদ সিং লঙ্গোয়াল।‌ তিনি তখন ছিলেন অকালি দলের প্রেসিডেন্ট। ২৪ জুলাই পিস একড়ের পর এক মাস-ও কাটল না, ২০ আগস্ট‌ খুন হয়ে গেলেন লঙ্গোয়াল।‌ রাজীবের কাছে খবর এল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারা হয়েছে তাঁকে। মেরেছে খালিস্তানী জঙ্গিরা। রাজীব সেদিন রাতে আর কিছু খেলেন না। উদ্বেগে মাঝরাত পর্যন্ত জেগে থাকলেন। সেদিন ছিল রাজীবের জন্মদিন। সোনিয়া লিখছেন, রাজীবের জন্মদিনকেই লঙ্গোয়াল খুনের জন্য বেছে নেওয়া কাকতালীয় ছিল না, এটা রাজীবকে কড়া বার্তা ছিল।‌ এর আগে জুন মাসে মাঝ আকাশে টরান্টো-দিল্লি বিমানে মাঝ আকাশে বিস্ফোরণ ঘটানো হল।‌ মৃত্যু হল ৩২৯ যাত্রীর। বিশ্বের ইতিহাসে চলন্ত বিমানে সেটা ছিল ভয়ঙ্কর নাশকতা। এই নাশকতাতেও পরবর্তীতে খালিস্তানীদের যোগ মেলে। ওরা আরো বেশ কয়েকটি বিমানকে টার্গেট করেছিল।‌ তবে সে সব নাশকতা এড়ানো গিয়েছিল।‌ ১৯৮৬ সালে খুন হয়ে যান জেনারেল বৈদ্য। ইন্দিরার আমলে অপারেশন ব্লু স্টারে গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল জেনারেল বৈদ্য-র। তিনি তখন চিফ অফ আর্মি স্টাফ ছিলেন। ওই বছর থেকে পরের দু বছর অর্থাৎ ১৯৮৮ সাল‌ পর্যন্ত ফের অমৃতসর গোল্ডেন টেম্পেল বা স্বর্ণ মন্দির দখল  করে নেয় জঙ্গিরা। রাজীবের স্মৃতিতে তখন অপারেশন ব্লু স্টার টাটকা। সাবধানী রাজীব চুড়ান্ত গোপনে দুটি অভিযানের প্রস্তুতি সাড়তে বললেন।‌ প্রথম ১৯৮৬ তে থান্ডার এক আর ১৯৮৮ তে থান্ডার দুই। থান্ডার ওয়ান নিয়ে তেমন আলোচনা হয় না ঠিক-ই তবে সোনিয়া মনে করেন বিনা রক্তপাতে সেদিন অসাধ্য সাধন করেছিল সেনাবাহিনী। তবে থান্ডারের দ্বিতীয় পর্যায় ছিল রক্তক্ষয়ী।‌৪১ জন জঙ্গি নিকেশ হয়েছিল।‌ সোনিয়া লিখছেন,’ওই অপারেশনের শেষের দিকটা দূরদর্শনে লাইভ হয়েছিল। মনে আছে আমি রাহুল প্রিয়াঙ্কার সঙ্গে বসে অপারেশন দেখে শিহরিত হয়েছিলাম।‌ সেদিন রাজীব ও তার টিমের জন্য গর্বে বুক ভরে গিয়েছিল।

Scroll to Top