ভারত – ২
পাকিস্তান – ১
৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। ভারত পাকিস্তান ফাইনালের আগের দিন ভারতের কোচ মুসাকে এক বাংলাদেশের সাংবাদিক প্রশ্ন করেছিলেন পাকিস্তান দলটা শারীরিকভাবে সবচেয়ে শক্তিশালী এই টুর্নামেন্টে। উচ্চতাও বেশি। তাদের বিরুদ্ধে আপনাদের কি ফর্মুলা হবে জেতার? ভারতের কোচ বলেছিলেন আমরা যা করার মাঠেই করব। দিনের শেষে সেটাই হল। এই পাকিস্তান দলটা ভারতের সাফ কাপে পাঠানো দলটার থেকে শক্তিশালী সেটা বোঝার জন্য ফুটবল পন্ডিত হওয়ার দরকার ছিল না। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান যে ফুটবল খেলেছিল তাতেই বোঝা গিয়েছিল প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়া পাকিস্তান আর এই পাকিস্তান এক নয়। সাফ ফাইনালে ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে শুরু থেকেই বল দখলে এগিয়েছিল পাকিস্তান। কর্নার পাওয়ার ক্ষেত্রেও ভারতের থেকে তাদের সংখ্যা ছিল বেশি। তবুও নওশাদ মুসার ভারত প্রথম থেকে পাকিস্তানের একের পর এক চাপ সামাল দিচ্ছিল। দুটো ক্ষেত্রে গোলরক্ষক আর্স আনোয়ার বাঁচিয়ে দেন। কিন্তু শেষ পর্যন্ত বিরতির দু মিনিট আগে পিছিয়ে পড়ে ভারত। ভারতের রাইট ব্যাক লুমডিং একটা বল ক্লিয়ার করেছিলেন। সেটা গিয়ে পড়লেও পাকিস্তানের ফরোয়ার্ড জার্সি নম্বর ১০ আলমগীর গাজির পায়ে। একটা বাক খাওয়ানো শটে দ্বিতীয় পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে দিলেন তিনি। শরীর ছুড়ে দিয়েও বাঁচাতে পারিনি ভারতের গোলরক্ষক। এছাড়া ম্যাচের বিভিন্ন সময় ফাউল হচ্ছিল। দেখার ছিল বিরতির পর ভারত কিভাবে কামব্যাক করে। কারণ অভিজ্ঞতায় এই ভারতীয় দল পাকিস্তানের তুলনায় পিছিয়ে থাকলেও ভারত মোট নবারের চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে। তাই মুসার দল বিরতির পর ঘুরে দাঁড়াবে এমনটাই আশা করা ছিল স্বাভাবিক। ভারতের কাজটা সহজ হয়ে গেল পাকিস্তানের ডিফেন্ডার জুনায়েদ শাহ লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায়। ভারতের ফার্নান্ডেজকে সরাসরি লাথি মারেন পায়ে। রেফারি রিভিউ সিস্টেম দেখে তাকে লাল কার্ড দেন। ৭০ মিনিটের মাথায় পাকিস্তান ১০ জনে হয়ে গেল। এক মিনিটের মধ্যে গোল শোধ করে দিল ভারত। ডান দিক থেকে লুংডিমের ক্রসে দুরন্ত ফিনিশ করে গেলেন সুহেল ভাট। ৯০ মিনিট শেষ হবার তিন মিনিট আগে ফের গোল ভারতের। এবার আব্দুল রবিবার কর্নার থেকে হেডে পাকিস্তানের জালে বল পাঠালেন ভারতের ডিফেন্ডার সন্দীপ মান্ডি। এই গোলটাই জয়সূচক গোল হিসেবে থেকে গেল। বাংলাদেশের মাঠে উপস্থিত ৯০ ভাগ দর্শক আজ গলা ফাটালেন পাকিস্তানের হয়ে। তাতেও ভারতের জয় আটকাল না। ম্যাচের সেরা নির্বাচিত হলেন সন্দীপ। তবে বিরতির পর ম্যাকার্টন, রবি এবং ইরফান নামার পর ভারত পাকিস্তানকে গতিতে চেপে ধরে। মুসার এই চালটা ভারতের পক্ষে যায়। অনেকেই বলেছিলেন পাকিস্তান নাকি ফাইনালে ফেবারিট। ভারতের এটা তৃতীয় সারির দল। কিন্তু দিনের শেষে ১০ নম্বর সাফ কাপ নিয়ে ঢাকা থেকে দেশে ফিরবেন ব্লু টাইগাররা।





