৩৬৫ দিন। এই দেশ সনাতনীদের ভূমি। ৩৪ বছরের কমিউনিস্টরা নিজেদের নাস্তিক বলত। আর আমাদের ধর্ম পালনের অনুমতি দিত না। বলত, এখানে জয় শ্রীরাম চলে না। আর ১৫ বছরের সরকার হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলত। এভাবেই আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রায় বারো হাজার কণ্ঠে ৫ লক্ষ বার হনুমান চালিশা পাঠের অনুষ্ঠান থেকে একযোগে তৃণমূল ও সিপিএমকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, দেশের ভোটে যারা জেতে নাগীতা পাঠ, হনুমান চল্লিশা পাঠের বিরোধিতা করে যারা, রাম মন্দির তৈরি করার বিরোধিতা করে যারা, তারা সমাজকে অশান্ত করার চেষ্টা করছে। তাদের জবাব দিতে হবে ভোটের সময়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনাদের মন্দির থেকে। একইসঙ্গে আগামী গীতা পাঠের একটি বিরাট কর্মসূচির ঘোষণা করে শুভেন্দু বলেন, রামানন্দ মিশনের উদ্যোগে আবার কর্মসূচি হবে এই কলকাতায়। ২৯ ডিসেম্বরে ১০ লাখ কণ্ঠে গীতা পাঠ হবে। মোহন ভাগবত উপস্থিত থাকবেন সেখানে।
এখনে উপস্থিত সকলকে আহ্বান জানাই ওই অনুষ্ঠানে। পূর্বতন সিপিএম এবং তৃণমূল সরকারকে আক্রমণ করে শুভেন্দু বলেনএখানে কমিউনিস্ট সরকার বলতো তারা নাস্তিক। তারা বলত এখানে হনুমান চল্লিশা হরে কৃষ্ণ চলবে না। তৃণমূল সরকার বলতো, হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। রাম মন্দির তৈরি করেছে বিজেপি সরকার ও সকল হিন্দুরা। রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায়। আর এখানে তখনকার মুখ ্যমন্ত্রী মিছিল করে রাম মন্দিরের বিরোধিতা করেছিলেন। মহা কুম্ভকে তখনকার মুখ্যমন্ত্রী বলেছিলেন, মৃত্যু কুম্ভ। আজকের অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা রামানন্দ মিশনের কাজের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রামচন্দ্র দাসজির সঙ্গে দু’তিনবার সাক্ষাৎ হয়েছে। মিশনের তরফে গঙ্গায় আশ্রম এবং বড় গোশালা তৈরির প্রস্তাব দিয়েছে। আগামী ১৫ জানুয়ারি রামদাসাচার্যজি গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসবেন। তাঁর যাতায়াতের জন্য রাজ্য সরকার হেলিকপ্টারের ব্যবস্থা করবে। পুণ্যস্নানের পর তিনি কপিলমুনির আশ্রমেও যাবেন। এছাড়াও, ২০২৭ সালের ১৬ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত কলকাতায় ১০০৮ কুণ্ডের যজ্ঞ সহ সনাতন মহাসভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু। এরপরে আজ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভারত সেবাশ্রমে কার্তিক মহারাজের আয়োজিত জগদ্ধাত্রী পূজার উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেনআমাদের রাষ্ট্রবাদী সরকারের কাজ হল দেশের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া। রাষ্ট্র প্রথম। ভারতমাতা যাতে সুরক্ষিত থাকে, ভারতমাতার বিরুদ্ধে যাতে কোনও ষড়যন্ত্র পশ্চিমবঙ্গের মাটিতে না হয়, এটা দেখা আমাদের প্রথম কর্তব্য। আমাদের দ্বিতীয় কর্তব্য, নারীসুরক্ষা ফিরিয়ে আনা। তৃতীয় কর্তব্য, জনগণকে সুরক্ষিত রাখা।
সর্বজনীন শিক্ষা, স্বাস্থ্য এবং সাধারণ সুবিধা পৌঁছে দেওয়া। তার সঙ্গে সঙ্গে রয়েছে সংßৃñতি এবং আধ্যাত্মিক জাগরণ। বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে বলে আজ উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, খুব কাছেই বাংলাদেশ। সেখানে ধর্ম পালন করতে গেলে কী ভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে জানেন। আজ আমি আপনিও কিন্তু বাংলাদেশে থাকতাম! যদি না ঠাকুর প্রণবানন্দ মহারাজ সে দিন আওয়াজ তুলতেন, সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়আমাদের পরিণতি চিন্ময়কৃষ্ণ প্রভুর থেকেও খারাপ হত। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক শমীকের নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করা হয়েছিল। এই কলকাতাতেও হিন্দু বাঙালিদের উপর অত্যাচার হয়েছে। আমাদের সব দেশের হিন্দুদের আজ এক হতে হবে, বাংলাদেশেও আমাদের হিন্দু ভাইবোনেরা রয়েছে। তাঁদের উপরও অত্যাচার হচ্ছে। সেই সব হিন্দুদের মধ্যে অনেকেরই শিকড় মধ্যপ্রদেশ বিহারের রয়েছে। আজ আমাদের সমস্ত হিন্দু ভাই-বোনদের এক হওয়া উচিত। শুধু আমাদের দেশের নয়, সমস্ত হিন্দু ভাই-বোনদের আজ এক হওয়ার সময় চলে এসেছে।





