৩৬৫ দিন। স্যালামান্ডারকে ম্যাসকট করে ঘুম ফেস্টিভ্যালে মাতছে হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। জানা গিয়েছে, দুর্লভ ও বিপন্ন উভচর প্রাণী হিমালয়ান স্যালামান্ডারের সংরক্ষণে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ঘুম উইন্টার ফেস্টিভ্যাল ২০২৬-এর ম্যাসকট হিসেবে বেছে নেওয়া হয়েছে হিমালয়ান স্যালামান্ডারকে। একই সঙ্গে এই প্রজাতির সংরক্ষণ এবং ক্রমশ সংকুচিত হয়ে আসা
জলাভূমির বাস্তুতন্ত্র রক্ষায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দার্জিলিংয়ের পরিবেশকর্মী বরখা সুব্বাকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে রেল। ঘুম ফেস্টিভ্যালের অনুষ্ঠানের মাঝে তাঁকে দেওয়া হবে ফরেস্ট হুইস্পারার অ্যাওয়ার্ড।
দার্জিলিংয়ের বাসিন্দা বরখা সুব্বা হিমালয়ান স্যালামান্ডার সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। পূর্ব হিমালয়ের এই বিপন্ন উভচর প্রাণীর প্রাকৃতিক বাসস্থান জলাভূমি রক্ষায় তাঁর নিরলস প্রচেষ্টা আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি ফরেস্ট হুইস্পারার অ্যাওয়ার্ড প্রদান করা হবে।২৮ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে বার্ষিক ঘুম উইন্টার ফেস্টিভ্যাল। এবারের উৎসবের স্লোগান ঘুমের ভাইব স্যালামমন্ডার ট্রাইব। ডিএইচআর কর্তৃপক্ষ জানায় উৎসবের ম্যাসকট হিসেবে হিমালয়ান স্যালামান্ডারকে বেছে নেওয়ার মধ্য দিয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরাই মূল উদ্দেশ্য। পাহাড়ি অঞ্চলের অমূল্য প্রাকৃতিক সম্পদের মধ্যে যা বিরল অন্যতম। আগামী প্রজন্মের জন্য সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তাও দেবে এই উদ্যোগ।অন্যদিকে, শতাব্দীপ্রাচীন ইউনেস্কো স্বীকৃত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে ২০২৬ সালের ‘স্পিরিট অফ দ্য হিলস অ্যাওয়ার্ডস’-এর মনোনীতদের নামও ঘোষণা করা হয়। যাদের ডিসেম্বরে উৎসবের মাঝে সম্মানিত করা হবে।পাহাড়ের ঐতিহ্য, পর্যটন, সাংস্কৃতিক, অ্যাডভেঞ্চার এবং পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য অবদানের জন্য ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানকে এই সম্মান প্রদান করা হবে।






