৩৬৫ দিন। প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গ তথা কলকাতায় বসছে প্রবাসী ভারতীয় সম্মেলনের আসর। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত কলকাতায় পালিত হবে ১৯ তম প্রবাসী ভারতীয় দিবস। আর এই প্রবাসী ভারতীয় দিবস উদযাপনের জন্য কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু আজ দিল্লি সুষমা স্বরাজ ভবনে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকরের সঙ্গে যৌথভাবে ১৯ তম প্রবাসী ভারতীয় দিবস পালনের জন্য ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০১৪ সালে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ২০১৫ সালের ৯ই নভেম্বর থেকে শুরু করেন প্রবাসী ভারতীয় দিবস উদযাপন। ওরা তো ১৯১৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধীর ভারতে প্রত্যাবর্তনের দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল প্রবাসী ভারতীয় দিবস হিসেবে। আজ দিল্লিতে প্রবাসী ভারতীয় দিবস উদযাপনের জন্য কলকাতাকে বেছে নেওয়ার কথা ঘোষণা করার পাশাপাশি ওয়েবসাইট উদ্বোধন করে বিদেশ মন্ত্রী জানান, তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয় বংশোদ্ভূতরা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি।
ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভারত সরকারের বিদেশ মন্ত্রকের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আয়োজিত এই তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কলকাতায় আসবেন প্রবাসী ভারতীয়রা। উদ্যোক্তা, শিক্ষাবিদ, পেশাদারগবেষক, উদ্ভাবক থেকে শুরু করে তরুণ প্রজন্মের প্রতিনিধিরাও অংশ নেবেন এই অনুষ্ঠানে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে দেশের সম্পর্ক আরও মজবুত করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। এবারের সম্মেলনের মূল ভাবনা, রিটার্ন টু রুটস – রিইগনাইটিং দ্য ডায়াসপোরা কানেক্ট উইথ ভারত। অর্থাৎ, শিকড়ের কাছে ফেরা এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে ভারতের সাংßৃñতিকঐতিহাসিক ও আবেগের সম্পর্ককে আরও গভীর করে তোলা।বিশেষ করে বিদেশে জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত নতুন প্রজন্মের কাছে ভারতের ইতিহাস, ঐতিহ্য, সংßৃñতি এবং আধুনিক উন্নয়নের পরিচয় তুলে ধরার উপর জোর দেওয়া হবে। তিন দিনের এই সম্মেলনের সূচনা হবে যুব প্রবাসী ভারতীয় দিবসের মাধ্যমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অন্যদিকে, সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা তিনদিনের এই সম্মেলনে বিশিষ্ট প্রবাসী ভারতীয়দের হাতে তুলে দেওয়া হবে মর্যাদাপূর্ণ প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার। বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেও যাঁরা নিজেদের কাজের মাধ্যমে ভারত এবং আন্তর্জাতিক সমাজের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তাঁদের এই সম্মান দেওয়া হয়। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম বছরেই কলকাতায় এভাবে প্রবাসী ভারতীয় দিবস উদযাপনের কারণ ব্যাখ্যা করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, কলকাতা শুধু ভারতের সংßৃñতির ঐতিহ্য বহন করে না, প্রবাসী ভারতীয়দের চালচিত্র গঠনে কলকাতা তথা বাংলার অবদান অপরিসীম। অতীতে কলকাতা থেকেই বহু ভারতীয় পাড়ি দিয়েছিলেন মরিশাস, ফিজি এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন দেশে। তাঁদের সঙ্গে বিদেশের মাটিতে পৌঁছেছিল ভারতীয় ভাষাসংßৃñতি, ধর্মীয় ঐতিহ্য এবং জীবনযাত্রা। সেই ঐতিহাসিক সম্পর্ককে সামনে রেখেই এবার কলকাতায় বিশ্বের বিভিন্ন প্রান্তের ভারতীয় বংশোদ্ভূতদের মিলনমেলার আয়োজন। ফলে এই সম্মেলন শুধু সাংßৃñতিক অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে না, আন্তর্জাতিক যোগাযোগ, ব্যবসা, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধনের পাশাপাশি চালু করা হয়েছে বিশেষ ভারত কো জানিয়ে কুইজ। ভারতীয় বংশোদ্ভূত এবং বিদেশিদের মধ্যে ভারতের ইতিহাস, ঐতিহ্য, শিল্পসংßৃñতি ও আধুনিক সাফল্য সম্পর্কে আগ্রহ বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য। কলকাতাকে এবারের প্রবাসী ভারতীয় সম্মেলনের আয়োজক শহর হিসেবে বেছে নেওয়ার কথা জানিয়ে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে, তার জন্য বাংলা গর্বিত।





