একের পর এক এনকাউন্টার, অথচ ধর্ষণের ঘটনা থামার কোনও নাম নেই
অভিযোগ অভিষেকের

৩৬৫ দিন। একের পর এক এনকাউন্টার, অথচ ধর্ষণের ঘটনা থামার কোনও নাম নেই। বিজেপির ঢাকঢোল পিটিয়ে প্রচার করা ‘এনকাউন্টার মডেল’ যত দিন যাচ্ছে ততই প্রশ্নের মুখে পড়ছে। রায়গঞ্জে এনকাউন্টারে ধর্ষণে অভিযুক্তর মৃত্যুর ঘটনার পরে এভাবেই রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজু সরকার বারে বারে মারি নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা করার পরেও রাজ্যের সর্বত্র নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে বলে অভিযোগ করে অভিষেক লিখেছেন, আজ একটু আগে ফের এক শিউরে ওঠার মতো ঘটনার অভিযোগ সামনে এসেছে। পূর্ব বর্ধমানের ভাতারে কালীমন্দির থেকে প্রথম শ্রেণিতে পড়া মাত্র আট বছরের এক শিশুকন্যাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। যে বয়সে একটি শিশুর বইখাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে তাকে এমন ভয়াবহ নৃশংসতার শিকার হতে হচ্ছে! এর দায় কার ?

Scroll to Top