টালা সেতুর নীচে ব্রিটিশ আমলের পাইপ ফেটে বড় বিপত্তি
জলমগ্ন গোটা এলাকা

৩৬৫দিন। দীপাবলীর উৎসবের মধ্যেই বাধল বিপত্তি।সোমবার সকাল ৮টার কিছু পরে টালা সেতুর ৩০ ফুট নীচে থাকা ৭২ ইঞ্চির জলের পাইপ ফেটে যায়। ব্রিটিশ আমলের ৭২ ইঞ্চির পাইপ ফেটে জল বেরোতে থাকে ভেসে যায় উত্তর কলকাতার টালা এলাকা। জল জমে যাওয়ার ফলে মানুষকে বেশ ভোগান্তির মুখে পড়তে হয়। বনমালী সরকার স্ট্রিট, ঘোষপাড়া, বিধান সরণির একাংশ, হাটখোলা সহ বিস্তৃর্ণ এলাকায় জলে ভেসে যায়, নিরাপত্তার কারণে বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ, ব্যাহত হয় জল পরিষেবা, বিকল্প হিসেবে জলের ট্যাঙ্ক প্রস্তুত রেখেছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। ব্রিটিশ আমলের পাইপ ফেটে যাওয়ার কারণে কোন কোন এলাকায় জল পরিষেবা ব্যাহত হতে পারে,জনস্বার্থে বিঞ্জপ্তিতে জানিয়ে দিল পুর কর্তৃপক্ষ–
সপ্তাহের প্রথম দিন টালা সেতুর নীচে থাকা জলের পাইপ ফেটে যাওয়ার জন্য
বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ায়, পরিস্থিতি মোকাবিলায় তৎপর হন পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে। যান নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই, বিধায়ক রীতেশ তিওয়ারি সহ অন্যান্যরা। পুরসভার ইঞ্জিনিয়ার সহ আধিকারিকদের যুদ্ধ কালীন পরিস্থিতিতে অবস্থা সামাল দিতে দেখা যায়। টালা এলাকায় জল জমে যাওয়ার জন্য মানুষকে নাজেহাল হতে হয়। কলকাতা স্টেশনে চক্ররেলপরিষেবা–রিসিডিউল করা হয় ট্রেনের, বিঘ্নিত চক্ররেলপরিষেবা—
কলকাতা শিলঘাট কাজিরাঙ্গা এক্সপ্রেস,সকাল ৯টা ৫ এর জায়গায় বিকেল ৩টে ১৫ মিনিটে ছেড়ে যায়, কলকাতা- আজমগড় উইকলি এক্সপ্রেস -১১টা ২৫ এর জায়গায় ৩টে ৪৫ মিনিটে, কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস- কলকাতা-১১টা ৪৫ এর জায়গায় ৪ টের সময় এবং বালুরঘাট এক্সপ্রেস ১২টা ৫৫ জায়গায় ৩টেয় ছাড়ার কথা ঘোষণা করা হয়েছে। রেল লাইনের একাংশে জল জমে যাওয়ার জন্য ব্যাহত হয় চক্র রেল পরিষেবা। জল পরিষেবা ব্যাহত হওয়ার জন্য সমস্যার মুখে পড়েছে শহরের একাংশের বাসিন্দারা,কলকাতা পুরসভার তরফে দেওয়া বিঞ্জপ্তিতে জানানো হয়েছে, সিআর অ্যাভিনিউ, পার্কসার্কাস, রাজাবাজার, বালিগঞ্জ, কসবা সহ বিভিন্ন এলাকায় জল পরিষেবা ব্যাহত হতে পারে।এইসব এলাকায়
জল কষ্ট যাতে না হয়, সেজন্য বিকল্প হিসেবে জলের ট্যাঙ্ক রাখতে চায় কলকাতা পুর কর্তৃপক্ষ।শহরের মানুষের সমস্যার জন্য চালু করা হয়েছে হেল্পলাইন। যাতে কোনও মানুষের এই হঠাৎ জল সরবরাহ ব্যাহত হওয়ার জন্য সমস্যা না হয়, সেজন্য পুরসভার তরফে চালু করা হয়েছে নম্বর,হেল্পলাইন নম্বর হল -০৩৩ -২২৮৬-১২১২/১৩১৩/১৪১৪। এছাড়াও চালু করা হয়েছে একটি মোবাইল নম্বর—৯৮৩০৩২৪৩৩০।

Scroll to Top