জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে চন্দননগরে প্রতারণার ফাঁদ

৩৬৫ দিন শুভদীপ দে হুগলি: চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কমিটিকে নিশানা করে প্রতারণার ফাঁদ! ‘ভারতীয় জনতা পূজা শারদ সম্মান’-এর নামে টাকা আদায়ের অভিযোগ, প্রশাসনের হাতে অভিযুক্তরা চন্দননগরে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগ! ‘ভারতীয় জনতা পূজা শারদ সম্মান’ নাম ব্যবহার করে বিভিন্ন পুজো কমিটির কাছে আবেদনপত্র নিয়ে হাজির হচ্ছিল কয়েকজন অসাধু ব্যক্তি। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের প্রলোভন দেখিয়ে ইভেন্টপিছু টাকা আদায়েরও অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। বিজেপির নাম ভাঙিয়ে দলের ভাবমূর্তি কালিমালিপ্ত করার এই চেষ্টা রুখতে উদ্যোগী হন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। মানকুন্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির সহযোগিতায় অভিযুক্তদের ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। বিধায়ক দীপাঞ্জন গুহের উদ্যোগে এই পদক্ষেপে স্পষ্ট বার্তা, পুজোর আবেগকে হাতিয়ার করে তোলাবাজি বরদাস্ত নয়। সমস্ত পুজো কমিটিকে এমন প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। বিধায়কের এই উদ্যোগে চন্দননগর জগদ্ধাত্রী পুজো কমিটি সহ সাধারণ মানুষ উপকৃত হবেন বলেই আশা সকলের।

Scroll to Top