ক্যাম্পাকোলা ইউনিটের ভূমিপূজা চলতি মাসেই

৩৬৫ দিন।  রাজ্যে আইন শৃঙ্খলা কড়া হাতে রক্ষার পাশাপাশি আর্থিক শ্রীবৃদ্ধিতে তাঁর সরকার কী কী পদক্ষেপ করছে তাও তুলে ধরেন তিনি। শুভেন্দু বলেন, আদানি আরোগ্য মন্দির ইতিমধ্যেই শুরু হয়েছে। পাশাপাশি, রিলায়েন্সের ক্যাম্পাকোলা ইউনিটের ভূমিপুজন হতে চলেছে আগামী ১৩ তারিখের পরে। শিল্পপতি জিন্দালদের সঙ্গে আলোচনা হয়েছে। রাজ্যে কর্মসংস্থান প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন,“গত বছরের ৯ মে আমি শপথ নিয়েছি। আগামী ২০২৭ সালের ৮ মে-র মধ্যে পুলিশ, শিক্ষক এবং সরকারি কর্মচারী মিলিয়ে ১ লক্ষ মেধাভিত্তিক ও পরিচ্ছন্ন নিয়োগ সম্পন্ন হবে।” মুখ্যমন্ত্রী জানান, দিঘা-শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি বা DSDA-র পরিধি বাড়িয়ে একেবারে উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত করা হয়েছে। তাজপুরের বন্দর প্রসঙ্গে বিগত সরকারকে খোঁচা দিয়ে তিনি বলেন, “তাজপুরের বন্দরের নামে অতীতে শুধু ঢপবাজি হয়েছিল, সরকারের হাতে এক ইঞ্চি জমিও ছিল না।
”উদয়পুর থেকে শুরু করে মোট ২৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতকে সাজিয়ে তুলতে ট্যুরিজম, ফরেস্ট, ইরিগেশন, পিডব্লিউডি, পরিবহন ও পরিবেশ দফতরকে নিয়ে একটি বিশেষ রূপরেখা তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। দুর্গাপুজো কালীপুজোর সংখ্যক বৃদ্ধির উল্লেখ করে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী জানান, অতীতে যেখানে ১৩ হাজার অতিরিক্ত পুজোর অনুমতি মিলত, সেখানে বর্তমানে অনুমোদন ও সরকারি সাহায্যপ্রাপ্ত পুজোর সংখ্যা বেড়ে ৫৮ হাজারে দাঁড়িয়েছে। এ রাজ্যে গত বছর ৪৫ হাজার পুজো অনুমোদন ও সাহায্য পেয়েছিল। শ্রাবণী মেলায় তারকেশ্বর ধাম থেকে জলপাইগুড়ির জলযাত্রীদের জন্য সরকারি হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি ও বিশেষ ব্যবস্থার কথা তুলে ধরেন তিনি। তবে তোলাবাজি যে তার সরকার কোনও ভাবে বরদাস্ত করবে না সে কথা ফের মনে করিয়ে দিয়ে শুভেন্দু বলেন, দিঘার পর্যটন ও ব্যবসা নিয়ে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আশা করব এপার ও ওপার মিলিয়ে দিঘাতে সমস্ত তোলাবাজি ও সিন্ডিকেট রাজ বন্ধ হয়েছে। যদি এখনও কোথাও জমি দখল, কাটমানি, দাদাগিরি বা বেআইনি হাতবদল হয়, কেনা বা বেচা সবেতেই যদি টাকা তোলার ফন্দি থাকে, তবে দয়া করে পুলিশকে জানান, আমাকে জানান, বিধায়ক বা সাংসদকে জানান। এই চোর তৃণমূলের লোকেদের বিরুদ্ধে আমরা কঠিন ও কঠোরতম ব্যবস্থা নেব।”

Scroll to Top