৩৬৫ দিন . রোহন রায় চৌধুরী. হাবাস কোচ হিসেবে কত বড় সেটা নতুন করে বলার দরকার নেই ভারতীয় ফুটবলে। মোহনবাগান তারপর কাশি দলের তার হাত ধরে যা পারফরমেন্স ছিল অতীতে সেটাই তার পক্ষে যুক্তি খাড়া করে দেয়। লাল হলুদে এসেও ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করেছেন। তবে সম্প্রতি কোচ হাবাসের কাণ্ডকারখানায় অনেকদিন ধরেই অখুশি ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ। শনিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে দল পাঁচ গোল হজম করতেই তাঁদের ক্ষোভ প্রকাশ্যে চলে এল। সোশাল মিডিয়ায় চোখ রাখলেই কোচের সমালোচনা। কেউ কেউ হাবাস বিদায়ের দাবিও তুলছেন।মরশুমের শুরুতে ইস্টবেঙ্গল সমর্থকদের বড় বড় স্বপ্ন দেখাচ্ছিল। ডুরান্ড জয়ের পর এএফসি নিয়ে আশায় বুক বাঁধতে শিখিয়েছিল, সেই দলটাকেই কেমন যেন অচেনা লাগছে। শুধু সমর্থকরা কেন, কোচ নিজেও নিজের দলকে চিনতে পারছেন না। চেন্নাইয়িন ম্যাচের পর হাবাস বলছিলেন, “আজকের দলটা আমার পরিচিত দল নয়। এটা আমার দল নয়। আজকের পারফরম্যান্স একটা দুর্ঘটনা।মেনে নিয়েছেন শনিবারের পারফরম্যান্স একেবারেই পাতে দেওয়ার যোগ্য নয়। প্রায় সব দিক থেকেই পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। তিনি বলছেন, ““এই ফলাফলটা মেনে নেওয়া কঠিন। কিন্তু তার থেকেও বড় সমস্যা হল, আমরা কোনও ক্ষেত্রেই জিততে পারিনি, বলের দখল নিয়ে লড়াইয়েও জিততে পারিনি। এভাবে ম্যাচ জেতা অসম্ভব। আমাদের মানসিকতা অত্যন্ত শিথিল ছিল। প্রতিপক্ষকে আমরা অনেক বেশি সুযোগ দিয়েছি।” হারের দায় এড়িয়ে যাননি লাল-হলুদ কোচ। বলছিলেন, “এই হারের সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি। তবে আশা করি আমরা ঘুরে দাঁড়াবো এবং পরের ম্যাচ থেকেই তিনটি পয়েন্ট নিয়ে আসতে পারব। হাবাস আবার দলকে জয়ের রাস্তায় ফিরিয়ে দেবে আশাবাদী ইস্টবেঙ্গল কর্মকর্তারাও। আসলে ফুটবলে রোজ সমান দিন যায় না। আর ইন্ডিয়ান সুপার লিগ অত্যন্ত কঠিন একটা টুর্নামেন্ট। চেন্নাই দলটাও ফেলে দেওয়ার মত নয়। ফুটবলে আজ যে রাজা, কাল সে ফকির হতেই পারে। এটাও মেনে নিতে হবে সমর্থকদের।
হাবাস নিয়ে সমালোচনা শুরু সমর্থকদের, ভরসা রাখছেন কর্তারা
- khabar365din
- November 8, 2026
- 7:34 pm
- No Comments






