৩৬৫ দিন। চিনা হাক্কা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পদ ঝার ইয়োক। মালয়েশিয়া এই খাবার খুবই জনপ্রিয়। মূলত শুকরের মাংসের পেটের অংশ দিয়ে তৈরি এই পদটি ভাজা মাংসের এক বিশেষ পদ। তবে এর স্বাদে মিশে রয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে আসা পারিবারিক স্মৃতি। পরিবারের প্রবীণদের হাত ধরে এই রান্না আজও টিকে রয়েছে। একসময় উৎসবের দিনগুলিতে ঠাকুমা কাঠের উনুনে বড় পরিমাণে ঝার ইয়োক তৈরি করতেন।সন্তান, নাতি-নাতনিদের নিয়ে একসঙ্গে বসে সেই রান্না উপভোগ করার স্মৃতি আজও পরিবারের কাছে বিশেষ আবেগের। উপকরণ সামান্য, রান্নার পদ্ধতিও খুব জটিল নয়। তাই বাড়িতেই সহজে তৈরি করা যায় এই ঐতিহ্যবাহী পদ। শুকরের পেটের মাংস ৫০০ গ্রাম, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পাঁচমিশেলি মশলা গুঁড়ো ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো আধ চা চামচ, নুন
স্বাদমতো, সয়া সস ১ টেবিল চামচ, ডিম ১টি, কর্নফ্লাওয়ার।
২ টেবিল চামচ, ভাজার জন্য তেল। প্রথমে শুকরের পেটের মাংস মাঝারি আকারের টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এ বার একটি পাত্রে মাংসের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, পাঁচমিশেলি মশলা, গোলমরিচ গুঁড়ো, নুন এবং সয়া সস মিশিয়ে নিতে হবে। এরপর ডিম ও কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত উপকরণ ভাল করে মাখিয়ে অন্তত ৩০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে মাংসের টুকরোগুলি অল্প অল্প করে ছেড়ে দিতে হবে। বাইরে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজতে হবে। ভিতরের মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়েছে
কি না, তা নিশ্চিত করতে হবে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে গরম গরম পরিবেশন করুন ঝার ইয়োক। হাক্কা পরিবারের কাছে এই পদ শুধুই খাবার নয়, বরং উৎসব, পারিবারিক মিলন এবং ঠাকুমার হাতের রান্নার নস্টালজিয়া। এই পরিবারের আর একটি জনপ্রিয় ঠাকুমার রেসিপি হল পর্ক লেগ ভিনিগার।





