৩৬৫ দিন। সংবাদমাধ্যমে প্রচার চলছে অমিতাভ বচ্চনের শারীরিক অসুস্থতার কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৮ নম্বর সিজনের শুটিং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এখ ন নাকি তিনি তাঁর মুম্বইয়ের বাড়ি ‘জলসা’-য় চিকিৎসকদের কড়া নির্দেশে বর্তমানে পুরোপুরি বিশ্রামে রয়েছেন এবং বাড়িতেই একটি নিয়ন্ত্রিত জীবনযাপন করছেন। কিন্তু এর পেছনেও আছে অন্য কারণ। মুম্বই পুলিশের গোপন সূত্রে জানা গেছে, বারবার গ্যাং স্টারদের হুমকির মুখে পড়েছেন অমিতাভ। তাই কোনও ঝুকি না নিয়ে পুলিশের নির্দেশে তাকে জলসা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অবশ্য গোপন আস্তানা থেকেই অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন। কয়েকদিন আগে এমনই অনুরাগীদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্লগে তিনি লেখেন, ক্ষ্মবুড়ো বয়সকে মাথায় চেপে বসতে দিও না।ক্ষ্ম ঘুমের সমস্যা থেকে শুরু করে শরীরচর্চায় অনিয়ম, সবকিছু নিয়েই নিজের ব্লগে অকপট ছিলেন বিগ-বি। বলিউডের কিংবদন্তি এই অভিনেতা সম্প্রতি চিকিৎসকের পরামর্শে কাজের ব্যস্ত জীবন থেকে সাময়িক বিরতিতে রয়েছেন। কিন্তু এর মধ্যেও তিনি নিয়মিত তাঁর ব্যক্তিগত ব্লগে নিজের শারীরিক অবস্থা ও চিন্তাভাবনা শেয়ার করছেন।
শনিবার, ৭ নভেম্বর তাঁর সাম্প্রতিকতম ব্লগে তিনি লিখেছেন যে, তিনি ধীরে ধীরে আবার কাজের পুরোনো রুটিনে ফেরার চেষ্টা করছেন। ব্লগে তিনি হালকা চালে শেয়ার করেছেন যেআজকাল মাঝে মাঝে তিনি চশমা বা মোবাইল কোথায় রেখে ছেন কিংবা কয়েক ঘণ্টা আগে কী করেছিলেন তা ভুলে যানকিন্তু ßুñলের অষ্টম শ্রেণীতে পড়ার দিনগুলোর কথা তাঁর স্পষ্ট মনে আছে! মাঝে তাঁর নিয়মিত জিমে যাওয়ার রুটিন একটু ওলটপালট হলেও, তিনি আলতোভাবে আবার ট্র্যাকে ফেরার চেষ্টা করছেন। তিনি লিখেছেন, ক্ষ্মমন সায় দেয় (কাজে ফিরতে)কিন্তু শরীর বলে; একটু দাঁড়াও বন্ধু,……বুড়ো মানুষটাকে ভেতরে ঢুকতে দিও না।ক্ষ্ম সূত্রের খবর অনুযায়ী, অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা এখ ন স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সম্প্রতি ‘কেবিসি’-র সেটে পা পিছলে পড়ে গিয়ে তিনি বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন। যার কারণে তাঁর দাঁড়াতে কিছুটা সমস্যা হচ্ছিল। সাধারণত অনুষ্ঠানের শুরুতে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে নিজের বক্তব্য পেশ করেন অমিতাভ।
কিন্তু সেদিন তাঁকে বসেই সেই বক্তব্য রাখতে দেখা যায়। দাঁড়াতে অসুবিধা হওয়ার কারণও দর্শকদের কাছে ব্যাখ্যা করেন তিনি। অমিতাভ বলেছিলেন, তসাধারণত আমি মঞ্চের মাঝখানে দাঁড়িয়েই আমার প্রারম্ভিক বক্তব্য রাখি। কিন্তু আজ আমার হাঁটুতে চোট লেগেছে। গতকাল শুটিং চলাকালীন আমি পিছলে পড়ে যাই এবং হাঁটুতে আঘাত পাই।দ কথা বলার সময় নিজের বাঁ হাঁটুর দিকেও ইঙ্গিত করেছিলেন অভিনেতা। তবে চোটের গুরুত্ব নিয়ে দর্শকদের উদ্বিগ্ন হতে বারণ করেন তিনি। অমিতাভ আশ্বস্ত করে জানান, আঘাত গুরুতর নয়। প্রতিযোগীদের সঙ্গে কথোপকথনের সময় তিনি দাঁড়ানোর চেষ্টা করবেন বলেও জানিয়েছিলেন। মূলত হাঁটুর অস্বস্তির কারণেই অনুষ্ঠানের প্রথম পর্বে তাঁকে বসে থাকতে হয়েছিল। সম্প্রতি নিজের ৮৪তম জন্মদিন পালন করেছেন অমিতাভ বচ্চন। বয়সের এই পর্যায়েও অভিনয় ও টেলিভিশনের কাজে যথেষ্ট সক্রিয় তিনি। বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সঞ্চালনার দায়িত্বও সামলাচ্ছেন। তবে চিকিৎসকদের পরামর্শে আপাতত কয়েক দিনের জন্য কাজ থেকে বিরতিতে রয়েছেন তিনি। নতুন পর্বের শুটিং বন্ধ থাকায় চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে বর্তমানে সেলিব্রিটি গেস্টদের নিয়ে পূর্বে রেকর্ড করা পুরনো বা বিশেষ পর্বগুলো পুনঃসম্প্রচার করা হচ্ছে। শুটিং বন্ধ হওয়ার আগে শেষ বড় পর্বটি তিনি শুট করেছিলেন আসন্ন ‘রামায়ণ’ চলচ্চিত্রের তারকাদের (রণবীর কাপুর, সাই পল্লবী ও রবি দুবে) সঙ্গে। নতুন পর্বগুলো আগামী ১৬ নভেম্বর থেকে আবার নিয়মিত সম্প্রচারিত হতে পারে বলে জানা গেছে।





