৩৬৫ দিন। মূর্তি ভেঙে সরিয়ে রাখা হয়েছিল আছেই এবার লেনিনের ভাঙা মূর্তিও গায়েব হয়ে গেল! ঘটনাস্থল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের শ্রীপৎ সিংহ কলেজের সামনে তিন মাথার মোড়ে ছিল লেনিনের ওই মূর্তিটি। কয়েকদিন আগে মূর্তিটি ভেঙে দেওয়া হয়। জানানো হয়, সেখানে মারাঠা বীর শিবাজির মূর্তি বসানো হবে। এই নিয়ে সোরগোল পড়ে যায়। তার মধ্যেই লেনিনের সেই বেদী থেকে খুলে ফেলা মূর্তিও উধাও হয়ে গেল। সিপিএমের অভিযোগ তিন দিন ধরেই ওই মূর্তি আর খু ঁজে পাওয়া যাচ্ছে না বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানানো হলেও তাতে লাভ হয়নি। সিপিএমের অভিযোগ বিজেপির মদতে দুÜৃñতীরা লেনিনের মূর্তি সরিয়ে দিয়েছে যদিও সিপিএমের অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।তারা বলছে বিজেপি মূর্তি ভাঙার রাজনীতি করে না। কে কেন লেনিনের মূর্তি ভেঙে কোথায় নিয়ে গেছে তা প্রশাসন দেখুক। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। লেনিনের মূর্তি সরিয়ে শিবাজী মূর্তি বসানোর ব্যাপারে স্থানীয় পুরসভার তরফেও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। পুলিশ সূত্রে খবর, মূর্তি সরিয়ে ফেলার অভিযোগ দায়ের হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।





