আজ মোহনবাগানের সামনে ওড়িশা, চতুর্থ জয়ের খোঁজে মনবীররা

৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। ফুটবলে সবসময় ভালো সময় যায় না কোনও দলের। চ্যাম্পিয়ন দলের ক্ষেত্রেও ব্যাপারটা এক। মোহনবাগান সুপার জায়েন্ট দলটাকে দেখলেই সেটা পরিষ্কার। যে অনাবিল ছন্দে ফুটবল খেলত মোহনবাগান গত দুবছর আগেও সেই ছন্দটা গত এক বছর ধরে যেন নেই। তা সত্ত্বেও কলকাতা লিগ এবং আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে দলটা। এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের এক নম্বরে আছে। ৫ নভেম্বর যুবভারতীতে ওড়িশার বিরুদ্ধে নামবে মোহনবাগান। কিন্তু টিকিট কবে-কোথায়-কীভাবে পাবেন? সোশাল মিডিয়ায় সেই ঘোষণা করে মোহনবাগান।প্রথম ম্যাচে হারের ধাক্কা ভুলে তিন ম্যাচে টানা জয়।
৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে দল। শনিবারই পাঞ্জাব এফসি’কে হারিয়ে দিয়েছে প্যানোস-বাহিনী। এবার দীপাবলির উপহার হিসেবে তাঁদের দু’টি করে টিকিট উপহার দিচ্ছেন গোয়েঙ্কা।৩ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে টিকিট পাওয়া যাবে। ক্লাব তাঁবুর বক্স অফিস থেকে টিকিট দেবে। প্রথমে যে আসবে, সে পাবে- এই ভিত্তি টিকিট দেওয়া হবে। তবে কিছু নির্দেশিকাও থাকছে। যেমন যিনি টিকিট তুলতে আসছেন, তাঁকে অবশ্যই উপযুক্ত প্রমাণপত্র আনতে হবে। একজন সর্বোচ্চ দু’টি টিকিট পাবেন। একজন একবারের বেশি টিকিট তুলতে পারবেন না।মোহনবাগানের তরফ থেকে জানানো হয়, ‘দীপাবলি হল আনন্দ ছড়িয়ে দেওয়ার উৎসব। যেখানে সম্পর্কের বন্ধনগুলোকে নতুন করে উদযাপন করা হয়। উৎসবের এই মরসুমে আমরা প্রিয় সমর্থকদের জন্য একটি বিশেষ উপহার নিয়ে এসেছি। প্রত্যেক সমর্থক ওড়িশা এফসি-র বিরুদ্ধে হোম ম্যাচের ২টি করে টিকিট বিনামূল্যে পাবেন। সমর্থকরাই মোহনবাগানের চালিকাশক্তি। ক্লাবের প্রতি আপনাদের আবেগ, আনুগত্য ও ভালোবাসা আমাদের প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করে। উৎসবের আবহে চলুন আমরা আবার একত্রিত হই। আমাদের ঘরের মাঠকে সবুজ-মেরুন রঙে রাঙিয়ে তুলি। মোহনবাগানের সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট পাওয়ার পর লাখ লাখ সমর্থক নিচে কমেন্টস করেছেন এবং ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার ওডিশার বিরুদ্ধে জিততে পারলে নিজেদের জায়গা আরো খানিকটা শক্ত করবে বাগান। তবে ওই ম্যাচে পাওয়া যাবে না সাহালকে। মিগুয়েল খেলতে পারবেন না। জেমিকে অবশ্য পাওয়া যেতে পারে এই ম্যাচে সেই সম্ভাবনা আছে। আপুইয়া থাকতে পারেন কারণ তিনি জর থেকে সরে উঠে অনুশীলনে যোগ দিয়েছেন। তবে খেলার দিন সকাল পর্যন্ত তার কন্ডিশন দেখে কোচ বিচার করবেন তাকে দলে রাখবেন কিনা। বাগানের পক্ষে ভালো খবর লি গোল পেয়েছেন আগের ম্যাচে। পিছিয়ে পড়েও দলটা জিতেছে। এখন দেখার ওড়িশা ম্যাচের ফ্রি টিকিট নিয়ে দর্শকরা মাঠ ভরিয়ে দেন কিনা। মোহনবাগানের কোচ জানালেন ওড়িশার বিরুদ্ধে আক্রমণ করে গোল তুলে নেওয়া তাদের লক্ষ্য। তবে আগে ডিফেন্সকে শক্ত করতে হবে। তার চাকরি যেতে পারে এমন প্রশ্ন করা হলে হেসে বলেন, রিয়েলকে একাধিক চ্যাম্পিয়নস লিগ দিয়েও যদি জিদানের চাকরি যায় তাহলে আমি কে?

Scroll to Top