ভারত – ৮
দক্ষিণ কোরিয়া – ১
৩৬৫ দিন। একদিন আগেই গ্রুপ লিগের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৮-০ জিতেছিল ভারত। বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সামনে আবার সেই দক্ষিণ কোরিয়াই ছিল। আজ ভারত আবার আট গোল দিল। কিন্তু একটি গোল খেয়েছে। সব সুযোগ কাজে লাগাতে পারলে ভারতের পক্ষে স্কোর লাইন ১০ গোলেরও হতে পারত। প্রথম ১৫ মিনিটেই ভারত এগিয়ে গেল ৩-১ ব্যবধানে। দুটি গোল করলেন শিলানন্দ লাকড়া, একটি গোল ক্যাপ্টেন হরমনের। দ্বিতীয় ১৫ মিনিট শুরু হতেই আবার অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নেয়নি ভারত। যা হওয়ার তাই হল। চতুর্থ গোলটা করলেন সুখজিত। পঞ্চম গোলটা করলেন অঙ্গদ। ৬ নম্বর গোলটা করলেন
দিলপ্রীত। এই গোলটা খাওয়ার সময় গোটা দক্ষিণ কোরিয়ান ডিফেন্স দাঁড়িয়ে রইল। সপ্তম গোলটি করলেন মিডফিল্ডার অঙ্গদ সিং। অষ্টম এবং শেষ গোলটি এল বিবেক সাগরের স্টিক থেকে। ফাইনালে জাপানের বিরুদ্ধে খেলবে ভারত। আজ অন্য একটি ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য থাকার পর পেনাল্টি শুট আউট এ জাপান জিতেছে ৫-৩ ব্যবধানে। এই জাপানকে গ্রুপ লিগের ম্যাচে ভারত হারিয়েছিল ৪-১। তবে ফাইনাল অনেক কঠিন লড়াই। ভারত এগিয়ে সবদিক থেকে। কিন্তু জাপান ছেড়ে কথা বলবে না। তবে মহালিতে ভারতীয় দর্শকদের সমর্থন গোটা ভারতীয় দলকে একটা এমন ভাবে মোটিভেশন দেবে যাতে খেলোয়ারদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে। ভারত যদি আবার চ্যাম্পিয়ন হতে পারে তাহলে এই টুর্নামেন্ট ষষ্ঠবার আসতে চলেছে ভারতের ঘরে। কিন্তু ভারতের কোচ ক্রেগ এবং দলের বাকি খেলোয়াড়রা সাবধান এবং অতিরিক্ত আত্মবিশ্বাস ড্রেসিংরুমে ঢুকতে দিতে রাজি নন। পচা সামুকে যাতে পা না কাটে সেদিকে সতর্ক দৃষ্টি টীম ইন্ডিয়ার। ফাইনালে নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক হকি উপহার দিতে চায় ভারত। ইতিমধ্যেই লস এঞ্জেলাস অলিম্পিকে কোয়ালিফাই করে গিয়েছে ভারত এক মাস আগে জাপানে এশিয়ান গেমস চ্যাম্পিয়ন হওয়ার ফলে। এবার এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তোলার আরো একটা সুবর্ণ সুযোগ টিম ইন্ডিয়ার সামনে।





