খড়্গপুর স্টেশনে হাওড়া গামী ট্রেনে এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার

৩৬৫ দিন।অশোক কুমার মণ্ডল। খড়গপুর স্টেশনে টাটা থেকে হাওড়া গামী জনশতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল। টাটা থেকে হাওড়া যাওয়ার পথে খড়গপুর স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে ট্রেন থামলে রাহুল সোনি নামে হাওড়ার বাসিন্দা ঐ ট্রেনযাত্রী ট্রেন থেকে প্লাটফর্মে নামেন। সেই সময় খড়গপুর জিআরপি গোপন সূত্রে খবর পেয়ে ওই যাত্রীকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। খড়গপুর স্টেশনের ৭ নং প্ল্যাটফর্মেই টাকা গোনার কাজ চলছে। অভিযুক্ত যুবককে জিআরপি গ্রেপ্তার করেছে। বুধবার ওই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত খড়গপুর স্টেশনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে জিআরপি ধৃত ওই ব্যক্তিকে জেরা করে জানার চেষ্টা করছে তিনি বিপুল পরিমাণ টাকা নিয়ে কোথায় এবং কি উদ্দেশ্যে যাচ্ছিলেন।

Scroll to Top