কলকাতায় খুলছে না ষ্টক এক্সচেঞ্জ
জানালেন সেবি চেয়ারম্যান তুহিন পাণ্ডে

৩৬৫ দিন । কলকাতা স্টক এক্সচেঞ্জ কবে খুলবে তা এখনো অনিশ্চিত। শতাব্দীপ্রাচীন ও ঐতিহ্যবাহী কলকাতা স্টক এক্সচেঞ্জকে ফের বাঁচিয়ে তোলার বিষয়ে অনেক সমস্যা আছে বলেই শনিবার জানালেন বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির চেয়ারম্যান তুহিন কান্ত পাণ্ডে ।উলেখ্য সেবি দেশের শেয়ারবাজার সহ নন ব্যাঙ্কিং বিনিয়োগের শীর্ষ নিয়ন্ত্রক ।একইসঙ্গে তুহিন জানিয়েছেন রাজ্য থেকে খুচরো ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাংলা থেকে বাড়ছে । এদিন তুহিন নিয়মের গেরো, প্রযুক্তির দোহাই এবং হাজার কোটি টাকার লেনদেনের পাহাড়প্রমাণ শর্তের বেড়াজাল খাড়া করে পূর্ব ভারতের এই ঐতিহাসিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের ঘুরে দাঁড়ানোর যাবতীয় সম্ভাবনা প্রায় খারেজই করে দেন । সিএসই-কে ফের চালু করার ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলীর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। সেবি চেয়ারম্যানের দাবি অনুযায়ী, এক্সচেঞ্জ চালাতে হলে ১০০ কোটি টাকার নেট ওয়ার্থ এবং বার্ষিক গড় ১,০০০ কোটি টাকার টার্নওভার বা লেনদেন থাকা বাধ্যতামূলক।এছাড়াও নিজস্ব ক্লিয়ারিং কর্পোরেশন তৈরি অথবা অন্য সংস্থার সঙ্গে টাই-আপ, দেশজুড়ে ট্রেডিং মেম্বারদের নেটওয়ার্ক, অনলাইন সার্ভেইল্যান্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তার মতো বিপুল ব্যয়সাপেক্ষ পরিকাঠামোর শর্ত। চেয়ারম্যান নিজেই স্বীকার করেছেন এটি একটি ‘ক্যাচ-২২’ বা উভয়সঙ্কটের পরিস্থিতি—অর্থাৎ লিকুইডিটি বা নগদের জোগান না থাকলে ট্রেডাররা আসবেন না, আর ট্রেডাররা না এলে টার্নওভার হবে না। জেনেশুনে এমন অসম্ভব শর্ত চাপিয়ে দেওয়ার অর্থই হল, ঘুরপথে দরজা চিরতরে বন্ধ করে দেওয়া। এছাড়াও আইটি সহ যে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা দরকার স্টোক এক্সচেঞ্জ হিসেবে নথিবদ্ধ করার জন্য তাও যে বেশ কঠিন তাও স্বীকার করেন তুহিন। সি এস ই ছাড়াও এদিন তুহিন আরও বলেন বিদেশি সংস্থার লগ্নির ক্ষেত্রে যে ১০ শতাংশের যে ক্যাপিং আছে তা থাকছে।একই সঙ্গে জিও সহ একাধিক জনপ্রিয় আই পি ও তে তাতে খুচরো বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ সংরক্ষণ থাকছে বলেও তিনি জানিয়েছেন । তবে এদিন সেবী প্রধান বলেন সেবি অনুমোদিত পরামর্শদাতা ব্যক্তি বা সংস্থা ছাড়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের বা অনুমোদনহীন এপ্লিকেশন ব্যবহার না করে ভালো ।এদের চিহ্নিত করার জন্য সেবির নিজের আই টি সেল সক্রিয় বলেই জানালেন তুহিন । এদিন বাজারের ওঠাপড়া থেকে বহুলক্ষ কোটি টাকা গায়েব হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন এই প্রক্রিয়ায় কখনো বিপুল লাভ বা বিপুল ক্ষতি হয় তবে কৃত্তিমভাবে এই লাভ লোকসানকে প্রভাগবিত করার কোনো দুস্কর্মর বিষয়ে সেবী স্যার ও এর আইটি পরিকাঠামো তা মোকাবিলা করতে প্রস্তুত ।

Scroll to Top