৩৬৫ দিন। আতঙ্কের আকাশ পথ! উত্তরাখন্ডে ফের হেলিকপ্টার বিপর্যয়। বদ্রিনাথ থেকে যোশীমঠ আসার পথে পাঁচ যাত্রী নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট সহ ৬ জনের-ই মৃত্যু হয়েছে। শুক্রবারের দুর্ঘটনা ফের প্রশ্নে তুলে দিল উত্তরাখন্ডের পাহাড়ি এলাকায় হেলিকপ্টার ট্যুরিজমের নিরাপত্তা নিয়ে।
ঘটনা কী ঘটেছিল?
শুক্রবার বদ্রীনাথ থেকে পাঁচ যাত্রী নিয়ে জোশীমঠ ফিরছিল ‘ট্রান্স ভারত অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড’-এর একটি হেলিকপ্টার। জোশীমঠ এলাকার হাথি পর্বতের পিছনে ছায়ি গ্রামের কাছে ওই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর ২টো ২০ মিনিট নাগাদ মারওয়ারি সেতুর কাছে জেপি পাওয়ার হাউসের অদূরে পাহাড়ের গায়ে ভেঙে পড়েছে বলে জানা যায়। পরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানান, ওই হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। সূত্রের খবর, বদ্রীনাথ থেকে রওনা হওয়ার কিছু সময় পরেই হেলিকপ্টারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায় সেটি ভেঙে পড়েছে। হেলিকপ্টারে থাকা ৬ জনের-ই মৃত্যু হয় এই দুর্ঘটনায়।
কেন বার বার দুর্ঘটনা?
গত বছর রাজ্যসভায় এক অধিবেশনে অসমারিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মুরলীধর মোহল জানিয়েছিলেন, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশব্যাপী ১২টি বড় হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। তার মধ্যে সাতটিই উত্তরাখণ্ডে। কখনো কেদারনাথ কখনো জোশীমঠ,দুর্ঘটনা ঘটেছে প্রতি বছরে। মৃত্যু হয়েছে ২৮ জনের। দেশে হেলিকপ্টার দুর্ঘটনায় গত এক দশকে যেখানে ৩৫ জনের মৃত্যু হয়েছে সেখানে শুধু উত্তরাখন্ডেই মৃত্যু হয় ২৮ জনের। প্রশ্ন উঠছে, কেন বার বার দুর্ঘটনা ঘটছে উত্তরাখন্ডের পাহাড়ে? বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে অনেক কারণ থাকতে পারে। প্রথম,পাহাড়ি এলাকায় আবহাওয়া পরিবর্তন হয় দ্রুত। আচমকা দৃশ্যমানতা কমে যায়, হাওয়ার গতি প্রকৃতি বদলাতে থাকে ফলে প্রতিকূল আবহাওয়া একটা বড় কারণ, দ্বিতীয়, পাইলটদের প্রশিক্ষণ, পাহাড়ি এলাকায় হেলিকপ্টার চালকদের যে প্রশিক্ষণ লাগে তাতেও খামতি রয়েছে এছাড়া যে সব কপ্টার ব্যবহার হচ্ছে সেগুলো কতদূর ফিট তাও খতিয়ে দেখা দরকার।
উত্তরাখন্ডে ফের হেলিকপ্টার বিপর্যয়
নিহত পাইলট সহ ৬
- khabar365din
- October 31, 2026
- 2:05 pm
- No Comments






