৩৬৫ দিন। দীর্ঘ দুটি নির্বাচনে খাম প্রতীক চিহ্ন নিয়ে লড়াই করে এবার বিকল্প প্রতীক ‘আলমারি’ পেয়েও খাম হাতছাড়া করতে নারাজ নওশাদ সিদ্দিকির আইএসএফ। আগেই নির্বাচন কমিশনের এই প্রতীক-সিদ্ধান্তকে চ্যালেঞ্জ চিঠি লিখেছিলেন দলের এই বিধায়ক। এবার এনিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন নওশাদরা। সোমবারই মামলা দায়ের হলো । সূত্র মারফত জানা গিয়েছে, বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসের মামলাটি দায়ের হয়েছে। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর এই দুই কেন্দ্রে উপনির্বাচনের আগে প্রতীক ফিরে পান কিনা সেটাই এখন দেখার।
আসলে প্রতীক নিয়ে যে যুদ্ধ এতদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দল তৃণমূল এ ও বি তে ভাগ হয়ে যাওয়ার পর ঘাসের ওপর জোড়াফুল চিহ্নটি আপাতত ফ্রিজ হয়ে যাওয়ার পর গত সপ্তাহে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তে তৃণমূল বি নতুন প্রতীক পেয়েছে তারা। ‘খাম’ প্রতীক, যা এতদিন ছিল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের। ২০২১ সাল থেকে তারা এই প্রতীকে নির্বাচনে লড়েছে। আইএসএফের রেজিস্টার্ড সেই একই প্রতীক কীভাবে কমিশন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলকে দিল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। সেদিনই তিনি জানিয়েছিলেন, এনিয়ে আইনি লড়াইয়ে যাবেন । যদিও পরে দুই রাজনৈতিক দলের একই প্রতীক নিয়ে বিভ্রাট মেটাতে কমিশন আইএসএফকে ‘আলমারি’ প্রতীক দেয়। কিন্তু তা সত্ত্বেও ‘খাম’ হাতছাড়া করতে নারাজ নওশাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন।
কেন এই পরিবর্তন হলো তা নিয়ে কমিশন আগেই একটি বক্তব্য তুলে ধরেছে নির্বাচন কমিশন।কমিশন সূত্রে দাবি করা হয়েছে স্বীকৃত রাজনৈতিক দল নয় আইএসএফ , খাতায় কলমে অস্বীকৃত দল , তাই প্রতীক নির্বাচনে নির্দলের প্রতীক বন্টনের নিয়ম প্রযোজ্য হবে বলেই দাবি করা হয়েছে। একই যুক্তি আম জনতা উন্নয়ন পার্টি’ (এইউজেপি) পার্টির জন্যও প্রযোজ্য বলেই জানিয়েছে তারা । তবে এই নিয়ে আগে রাজ্যে কোনো মামলা করার নজির নেই।ফলে কমিশনের সংরক্ষিত চিহ্ন নিয়ে পর পর লড়াই করে গেলেও তা কোনো রাজনৈতিক দলের নিজস্ব হতে পারে কিনা তা নিয়ে আইনি চ্যালেঞ্জ এখনো হয়নি ।ফলে এই নিয়ে কোনো সিদ্ধান্ত জানা নেই কমিশনের ।তবে এই নিয়ে শীর্ষ আদালতে তামিলনাড়ুর একটি রাজনৈতিক দলের মামলা চলছে ২ ০২৪ সাল থেকে যেখানে প্রথম এলে প্রথম পাবে এই নীতির আইনি স্বীকৃতি চ্যালেঞ্জ করা হয়েছে।এবার নৌশাদ এর মামলাও একই ধরণের হওয়ার ফলে আইন ঠিক কি বলে তা জানার সুযোগ থাকছে।
সুপ্রিম কোর্টে একই বিষয়ে ঝুলছে মামলা
খাম রাখতে আদালতে নৌশাদ




