৩৬৫ দিন। উত্তরবঙ্গ, তরাই ডুয়ার্সে একশৃঙ্গ গণ্ডার একটা জগৎ বিখ্যাত ব্যাপার। এখানে দুই ধরনের ট্যুরিস্ট আসবে। একটা প্রকৃতিকে দেখার জন্য ট্যুরিস্ট আসবে, আরেকটা আসবে আমাদের রিলিজিয়াস ট্যুরিস্ট – ধর্মীয় স্থান দেখার জন্য। কয়েকদিন আগেই অসমের মুখ্যমন্ত্রী মধুপুর ঘুরে গেছেন। আজকে আমি মদনমোহন জিউ ঘুরে গেলাম। এখানে রিলিজিয়াস ট্যুরিজম হবে। তার জন্য রেল, এয়ারপোর্ট, বাস কানেক্টিভিটি বাড়ানো এবং পর্যটকরা এসে যে রাত্রিযাপন করবেন, তার জন্য ভালো ভালো গেস্ট হাউস, আবাসন সেসব বানাতে হবে। এই কাজগুলো আমাদের করতে হবে, তাহলে দেখবেন কোচবিহারও তরাই ডুয়ার্স বা টাইগার হিলের মতো ডেস্টিনেশন হয়ে যাবে। আপনাদের সঙ্গে আমার রাস পূর্ণিমাতে আবার দেখা হবে। এভাবেই মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার কোচবিহার সফরে এসেই একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার কথা শোনালেন শুভেন্দু অধিকারী।
প্রথমবার কোচবিহার সফরে এসেই মদন মোহন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি নিলপাড়ায় বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে বনদপ্তর আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন দলের সাংসদ মনোজ টিগ্গা, রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও এবং প্রশাসনিক আধিকারিকেরা। কোচবিহার জুড়ে আগামী দিনে একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ করার জন্য রাজ্য সরকার টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়ে বিমানবন্দর খুব তাড়াতাড়ি চালু করার জন্য তিনি চেষ্টা করছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী ২৮ তারিখে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এবং আমি আলোচনা করব তাতে কোচবিহার থাকবে। আমি মে-তে শপথ নিয়েছি ২০২৬, মে ২০২৭-এর মধ্যে কোচবিহারবাসীর যা যা স্বপ্ন তা পূরণ করব। এক বছর সময় দিতে হবে। প্ল্যান, পরিকল্পনা, বরাদ্দ সবই শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রথম যে টেন্ডার বেরিয়েছে দেখবেন, তাতে অধিক সংখ্যক কাজ কোচবিহার জেলার জন্যই আমরা রেখেছি।
মহিলাদের নিরাপত্তা রক্ষায় জিরো টলারেন্স
মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তায় সরকারের নীতি হবে জিরো টলারেন্স। শুভেন্দু বলেন, ছোট বাচ্চা, বোন, দিদি, মহিলাদের উপর কেউ আঙুল তুললে, সেই আঙুল ভেঙে দিতে হবে। এর জন্য পুলিশকে যা করার করতে হবে। অসম থেকে যাতে অবৈধ ভাবে কয়লা, সুপারি এ রাজ্যে আসতে না পারে, তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
বিশ্ব গণ্ডার দিবসে মুখ্য মন্ত্রীর জলদাপাড়ায় গণ্ডার দর্শন




