৩৬৫ দিন। ঘোষিত হল ২০২৪ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকের নাম। বর্ষীয়ান কন্নড় অভিনেতা অনন্ত নাগকে এই সম্মানে ভূষিত করা হবে। চলতি মাসের শেষদিকেই অভিনেতার হাতে তুলে দেওয়া হবে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার। উল্লেখ্য, গতবছরও দাদাসাহেব ফালকে পেয়েছিলেন এক দক্ষিণী অভিনেতা। মালয়ালম মেগাস্টার মোহনলালকে সম্মানিত করা হয়েছিল।কেরিয়ারে তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন ৭৮ বছর বয়সি কিংবদন্তি অভিনেতা। কন্নড় ভাষায় আড়াইশোর বেশি ছবি করেছেন। কন্নড় ইন্ডাস্ট্রিতেও যথেষ্ট সম্মানীয় ব্যক্তিত্ব অনন্ত নাগ। মাতৃভাষা কন্নড় ছাড়াও হিন্দি, ইংরাজি, তামিল, তেলুগু, মালয়ালম, মারাঠির মতো অজস্র ভাষার ছবিতে অভিনয় করেছেন। ছোটপর্দাতেও তাঁর অবদান রয়েছে। দূরদর্শনে সম্প্রচারিত মালগুড়ি ডেজে অভিনয় করেছেন। গতবছ পদ্মসম্মানে ভূষিত হয়েছিলেন অনন্ত নাগ, পেয়েছিলেন পদ্মভূষণ। এবার দাদাসাহে ফালকে সম্মান পাচ্ছেন তিনি।অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, কিংবদন্তি অনন্ত নাগ জি দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানাই। দীর্ঘদিন ধরে তাঁর কাজ ভারতীয় সিনেমায় এক অসামান্য ছাপ রেখেছে। যে রোলেই অভিনয় করেছেন, সেই চরিত্রকে জীবন্ত করে তুলেছেন।
অনন্ত নাগ পাচ্ছেন দাদাসাহেব ফালকে



