হাতিকে জ্বালাতন করে ভিডিও পোস্ট
তিন যুবককে নোটিশ পাঠালো বন দফতর

৩৬৫ দিন।অশোক কুমার মন্ডল। মেদিনীপুর। হাতি কে জ্বালাতন করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট, অভিযুক্ত তিন যুবককে নোটিশ পাঠালো মেদিনীপুর বন বিভাগ। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের জামডহরা গ্রামের বাসিন্দা বাবলু মাহাতোর বিরুদ্ধে হাতিকে উত্তপ্ত করার অভিযোগ রয়েছে। তার একটি সোশ্যাল মিডিয়ায় পেজ রয়েছে, যার নাম হাতি বান্টি, সেই পেজে ওই যুবক হাতে কে উত্ত্যক্ত করার ছবি পোস্ট করেছে।। বাবলু মাহাতোর পাশাপাশি মেদিনীপুর সদর ব্লকের গোলকচক গ্রামের মনসা মাহাতো ও সুশান্ত মাহাতো কেউ হাতে কেউ উত্ত্যক্ত করার অভিযোগে নোটিশ পাঠানো হয়েছে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জঙ্গলে সারা বছরই হাতি থাকে। হাতি ঘর বাড়ি ফসলের ক্ষতি করলেও জঙ্গলমহলের মানুষ হাতিকে দেবতার উপর পূজা করে।। তা সত্ত্বেও অ্যাকশনের মানুষ বন বিভাগের নির্দেশকে অমান্য করে জঙ্গলের ভিতরে গিয়ে হাতিকে জ্বালাতন করে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তাই এবার করা হাতে যারা সোশ্যাল মিডিয়ায় হাতিকে জ্বালাতন করার ছবি পোস্ট করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ওই তিন যুবককে মেদিনীপুর বন বিভাগের পক্ষ থেকে নোটিশ দিয়ে ডাকা হয়েছে। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Scroll to Top