‘সিপিএম সিদ্ধান্ত নিক, বিজেপিকে সাহায্য করবে নাকি সেকুলারই থাকবে’- তীব্র ব্যাঙ্গ কুণাল ঘোষের

৩৬৫ দিন। সম্প্রতি বাংলা এসে বাঙালিকে অপমান করে ভন্ড বলে আক্রমণ করেছেন বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তার বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। এফআইআর করা হয়েছে থানায়। থানার বাইরে বিক্ষোভ দেখানো হয়েছে। যারা বিক্ষোভ দেখিয়েছেন এবার তাদেরই গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া ভাষায় সমালোচনা করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, বাগেশ্বর বাবা বাংলায় এসে বাঙালিকে ‘পাখন্ডি’ বা ভন্ড বলে অপমান করেছেন। কখন নিরামিষ, কখন আমিষ খাওয়া উচিত এটা বাঙালি জানে। আমরা এর কড়া প্রতিবাদ করছি। কেউ থানায় গেছেন। যারা থানায় গিয়ে বাগেশ্বর বাবার এই বক্তব্যের বিরোধিতা করেছেন, আজ শুভেন্দু অধিকারী তাদেরই গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন। রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা বাগেশ্বর বাবাকে পাশে বসিয়ে একসঙ্গে ভোজন করেছেন। এবার সেই লোকটি যখন বাঙালিকে অপমান করছেন, তখন রাজ্য মন্ত্রিসভা থেকে কেউ দুঃখ প্রকাশ করেনি। মুখ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ করা উচিত। গোটা বিজেপি মন্ত্রিসভার একজনেরও শিরদাঁড়া নেই, যে বলবে বাগেশ্বর বাবা ভুল করেছেন। আজকে যে সরকার ক্ষমতায় আছে, তারা বাগেশ্বর বাবাকে গার্ড করছে। আর যারা প্রতিবাদ করছেন, তাদের গ্রেপ্তার করার নিদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
সিপিএম প্রসঙ্গ
শুভেন্দু অধিকারী সিপিএমকে হুমকি দিচ্ছেন, এবার সিপিএমকে সিদ্ধান্ত নিতে হবে তারা বিজেপিকে সাহায্য করবে নাকি ধর্মনিরপেক্ষ দল
হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনের পরে একথাই জানালেন তৃণমূল বিধায়ক কুণাল
ঘোষ। এদিন কুনাল ঘোষ বলেন, ক্ষ্মমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দুর্গাপূজো না লিখলে, কোনও পাড়ায় সিপিএমের বইয়ের স্টল করতে দেওয়া হবে না। সিপিএম এবার বুঝুক, কারা তাদের প্রধান শত্রু, বিজেপি না তৃণমূল। আজকে বিজেপি আপনাদের হুমকি দিচ্ছে। এর জন্য আপনারা দায়ী। দেখে মনে হচ্ছে সিপিএমকে আক্রমণ করছে, কিন্তু আসলে সিপিএমকে প্রমোট করার জন্য শুভেন্দু অধিকারী এই কথাটা বলেছেন। সিপিএমকে পলিটিক্যালি স্পেস দেওয়ার সব রকম চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। সিপিএম মন থেকে বিজেপিকে সাহায্য করেছে। কিন্তু সিপিএমকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা বিজেপিকে সাহায্য করবে নাকি ধর্মনিরপেক্ষ দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।
বিশ্ববিদ্যালয় বিল প্রসঙ্গ
ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন আমেন্ডমেন্ট বিলের বিরোধিতা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিধানসভায় বিল পাশের পর তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, আজ বিধানসভায় যে বিলটি পাস করানো হল, সেটি বিজেপি সরকারের প্রতিহিংসা পরায়ণতার পরিচায়ক। যাদের সঙ্গে তাদের রাজনৈতিক মতাদর্শের মিল নেই, তাদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হবে। অন্যত্র বদলি করা হবে। এই বিল প্রসঙ্গে যখন সরকার বলছে আমাদের সমর্থন করুন, তখন ডিভিশন না চেয়ে, বিরোধিতা না করে, তখন গলায় বকলস পরানো প্রভিশনাল বিরোধীরা ওয়াক আউট করে এই বিলটির বিরুদ্ধে ভোটদান থেকে নিজেদের বিরত রাখলেন।

Scroll to Top