৩৬৫ দিন। বাংলার লোকসংস্কৃতি তথা বীরভূমের ঐতিহ্যবাহী বাউল গান আরো সমৃদ্ধ করার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ জমি দান করেছিলেন বাউল পূর্ণদাস বাউলের ঠাকুরদাকে। কিন্তু সেই জমিও বে দক্ষ হয়ে গিয়েছে সমাজ বিরোধী ও রাজনীতির কারবারিদের চোখরাঙানিতে। তাই এবারে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে ছুটে এলেন পূর্ণদাস বাউল। আজ সল্টলেকে মুখ ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে পূর্ণদাস বাউলের সঙ্গে আসেন তাঁর পুত্র দিব্যেন্দু দাস বাউল। পূর্ণদাসের ছেলে জানানবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার ঠাকুরদাকে একটি জমি দিয়েছিলেন আখড়া করার জন্য। সেই আখড়ার জায়গা নিয়েই শুরু হয় বিপত্তি। ২০০৮ সালের ঘটনার প্রসঙ্গও তোলেন তিনি। জানান, ওই জমি ফেরত চান। এছাড়া করোনা পরবর্তী ইলামবাজারেরর জমি দখল নিয়েও অভিযোগ জানান। ভারতবষর্ তথা বিশ্বের দরবারে বাউল গানকে জনপ্রিয় করার অন্যতম কারিগর পূর্ণদাস বাউলের অভিযোগবীরভূমের ইলামবাজারের কামারপাড়া এলাকায় তাঁদের প্রায় চার বিঘা জমি দীর্ঘদিন ধরে সুকুল টুডু নামে এক ব্যক্তি বেআইনিভাবে দখল করে রেখেছেন। বারবার চেষ্টা করেও জমিটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে দাবি তাঁদের।



