৩৬৫ দিন।সুমন আদক। যত্রতত্র টোটো পার্কিংয়ের জেরে নাজেহাল দশা হাওড়ার চিন্তামণি দে রোডে। যানজট, পথচলতি মানুষের ভোগান্তি আর দোকানের সামনে টোটো দাঁড় করিয়ে রাখা নিয়ে ক্ষোভ চরমে। অবশেষে স্থায়ী সমাধানের দাবিতে সোমবার হাওড়ার জেলাশাসকের দপ্তরে গণপিটিশন জমা দিলেন এলাকার ব্যবসায়ী ও বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই চিন্তামণি দে রোডের বিভিন্ন অংশে নিয়ম না মেনে রাস্তার উপরেই পার্কিং করা হচ্ছে টোটো। রাস্তার একটা বড় অংশ টোটোর দখলে চলে যাওয়ায় ব্যস্ত সময়ে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ছে। চরম সমস্যায় পড়ছেন পথচারী থেকে ক্রেতা, সকলেই। ব্যবসায়ীদের দাবি, দোকানের মুখের সামনেই সার দিয়ে টোটো দাঁড়িয়ে থাকায় ক্রেতাদের ঢোকা-বেরোনোর পথ পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে ব্যবসায়। প্রতিবাদ করলে বা টোটো সরাতে বললে চালকদের একাংশ দুর্ব্যবহার করছে বলেও অভিযোগ। এই নিয়ে একাধিকবার এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
টোটোর দাপটে নাকাল চিন্তামণি দে রোড
স্থায়ী সমাধান চেয়ে জেলাশাসকের দ্বারস্থ স্থানীয়রা
- khabar365din
- September 8, 2026
- 1:03 pm
- No Comments




