বাঁকুড়ায় মাফিক হত্যার অভিযুক্তরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ককরোচদের

৩৬৫ দিন।২০দিনের বেশি হয়ে গেলেও বাবা সেখ আব্দুল হাফিজের হত্যার মূল যড়ষন্ত্রী বা মাস্টার মাইন্ড সৌরভ বৈরাগ্য সহ অন্যান্য অভিযুক্তদের এখনও ধরা হয়নি বলে অভিযোগ সেখ আব্দুলের। পুলিশ আইওয়াশের জন্য কয়েক জনকে গ্রেফতার করলেও বিজেপির মণ্ডল সভাপতি সৌরভ বৈরাগ্য এখনও অধরা।একগুচ্ছ অভিযোগকে সামনে রেখে প্রথমে আন্দোলনকারীরা মুখ্য সচিবের সঙ্গে দেখা করে দাবি পেশ করতে চান। তাতে কাজ না হলে প্রশাসনকে আলটিমেটাম দিতে চান ককরোচ জনতা পার্টির নেতৃত্ব। ২দিনের মধ্যে ‘খুনে’র মাথাদের না ধরা হলে বাঁকুড়ার জেলা শাসকের অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। শিক্ষার মানোন্নয়নের দাবি আদায়ের লড়াই চলবে, শনিবার বেকবাগানে সাংবাদিক সম্মেলনে সি জে পির কেন্দ্রীয় নেতৃত্ব একথা স্পষ্ট করেন। আন্দোলনের ঝাঁজ বাড়ানোর হুঁশিয়ারি দেন শীর্ষ নেতারা। উল্লেখ্য, শিক্ষায় দুর্নীতি দূর করে দেশের মেরুদণ্ডকে শক্তিশালী করার ডাক দিয়েছেন ককরোচ জনতা পার্টির সদস্যরা। নিটের প্রশ্ন ফাঁসের মতো গুরুতর অপরাধ বন্ধ করতে সি জেপির প্রধান অভিজিৎ দীপকে র নেতৃত্বে উত্তাল আন্দোলন হয় দিল্লিতে। দেশের রাজধানীর সেই উত্তাল আন্দোলনে ১৯ জুলাই  যোগ দেন বাঁকুড়ার যুবক সেখ আব্দুল হাফিজ। দিল্লি থেকে ফিরে এসে আব্দুল বাঁকুড়ার পাত্রসায়রে এসো ‘স্কুল ঠিক করি ‘ বলে প্রচারে নামেন।
তিনি কারিসুন্দা স্কুলের প্রধান শিক্ষকের কাছে গিয়ে সব কিছু জানার চেষ্টা করেন।স্কুলের বেহাল দশা তুলে ধরেন  সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। আর স্কুলের দুর্বিষহ  দশার কথা তুলে ধরায় বাহুবলীদের কোপে পড়ে। ১৩ আগষ্ট  আব্দুল ও তাঁর বাবাকে লাঠি, রড, বাঁশ দিয়ে অমানবিকভাবে  মারধর করা হয়। আব্দুল মারের আঘাত সহ্য করে ঘুরে দাঁড়ালেও জীবনের লড়াইতে হেরে যান তাঁর বাবা সেখ মহম্মদ মাফিক। বর্ধমান মেডিকেল কলেজ -হাসপাতালে তাঁর মৃত্যু হয়।বাবার অকালমৃত্যুর আঘাত সহ্য করে শিক্ষার স্বার্থে আরও সংগঠিত আন্দোলনের শপথ নেন।সরকারি সহায়তা না নিয়ে বাবার নামে স্কুল করার আহ্বান জানান পিতৃহারা আব্দুল। ‘সত্য ঢাকতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ,হত্যাকারীদের  আড়াল করার বিস্ফোরক অভিযোগ, দাবি উপযুক্ত শাস্তির ‘-ঢাক ঢোল পিটিয়ে প্রচার করা হলেও এলাকার স্কুল বাড়ি থেকে পড়াশোনার পরিবেশ কোনও কিছুর উন্নতি হয়নি এতদিন। আগামীতে শিক্ষার উন্নয়নের জন্য সবাইকে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য চেষ্টা করেন আব্দুল।তাঁর দাবি,তাতেই স্বার্থে ঘা পড়ে কায়েমি চক্রের। অভিযোগ, স্কুলের উন্নতি না করে তাঁর পরিবারের ওপর বিজেপির মণ্ডল সভাপতি সৌরভ বৈরাগ্যের নেতৃত্বে হামলা করা হয়েছে।এর সপক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ থাকলেও পুলিশ প্রভাবশালী বিজেপি নেতাকে দেখেও ধরছে না বলে সরব ককরোচ জনতা পার্টির সদস্য সেখ আব্দুল।তাঁর আরও দাবি, পাত্রসায়রের স্থানীয় হাসপাতালের সি সি টিভি ফুটেজে হামলাকারীদের ছবি রয়েছে,২ জনকে এর মাঝে ধরা হলেও আসল অপরাধীদের ধরার ব্যাপারে রক্ষকরা কেয়ার করছে না। যার জন্য বিজেপির মণ্ডল সভাপতি সৌরভ বৈরাগ্য রাখির অনুষ্ঠান মঞ্চ সহ নানা জায়গায় খুল্লমখুল্লা ঘুরে বেড়ালেও পুলিশ তাকে একবারও জেরা করেনি।আব্দুল চান, অযথা যেন নিরাপরাধ কাউকে কেস না দেওয়া হয়। ‘গণ আন্দোলনের ধার বাড়ানোর পাশাপাশি আইনি পথে দাবি আদায়ের ভাবনা’ যেভাবে কথা দিয়েও পুলিশ প্রশাসন  আসল অপরাধীদের অধরা রেখেছে, তাতে আব্দুলের পরিবারের পুলিশের প্রতি আস্থা কমছে বলে দাবি করেন তিনি। শাসক দলের রাজনৈতিক মদতের জন্য ঘাতকদের সাহস বেড়েছে বলে সি জেপি নেতারাও  অভিযোগ করেন।আইনজীবী শামিম আহমেদ, এই ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুলের থেকে তথ্য না নিয়ে তাঁর অসুস্থ মাকে পুলিশ জেরার নামে বিরক্ত করছে বলে উল্লেখ করেন। মর্মান্তিক হত্যাকান্ডের কিনারা করতে বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গড়ে তদন্ত করার পক্ষে সওয়াল করেন তিনি।স্কুল ঠিক করো  এই ডাক জোরালো করার জন্য যেভাবে আব্দুলকে মাসুল দিতে হয়েছে, তার জন্য অপরাধ চক্রের চাঁইদের ধরে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তোলেন পরিবারের মতোই সকলে। ‘ন্যায়বিচার আদায়ে আব্দুলের পরিবারের পাশে সি জেপির কেন্দ্রীয় নেতৃত্ব’
সি জেপির কেন্দ্রীয় স্তরের নেতা প্রকাশ গলু  সেখ মহম্মদ মাফিকের হত্যাকারীদের কড়া শাস্তি দাবি করেন। পুলিশ কথা মতো অ্যাকশন নিক।এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। একই সঙ্গে ২ দিনের আলমেটাম দেন তিনি। কাজ না হলে গনতান্ত্রিক পদ্ধতিতে ন্যায়ের পক্ষে আন্দোলন গড়ে তোলার কথা জানান তিনি। সবসময় সিজেপি নেতৃত্ব পরিবারের পাশে থাকবে বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে তিনি বুঝিয়ে দেন,মানুষের স্বার্থে, শিক্ষার কল্যাণে আন্দোলন গড়ে তুলবেন। প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবেন, কিন্ত কখনও সরাসরি রাজনৈতিক লড়াইতে নামবেন না। উল্লেখ্য, উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের সঙ্গে গোপন বৈঠক নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তাতে জল ঢেলে দেন সি জেপি র কেন্দ্রীয় স্তরের জয়েন্ট সেক্রেটারি।

Scroll to Top