কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠের টিকিট মিলবে অনলাইনে

৩৬৫ দিন। কৌশিকী অমাবস্যার আগে বড় চমক বীরভূম জেলা প্রশাসনের। আগামী রবিবার থেকেই খুব সম্ভবত তারাপীঠের মা তারা কে দর্শন করার জন্য ৫০০ টাকার টিকিট অনলাইনেই কাটা যাবে, এবং একদিনে সর্বোচ্চ ৫০০টি টিকিট ব্যাংকের মাধ্যমে ভক্তরা পাবেন, জানিয়েছেন তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক কুমার চ্যাটার্জী। এতদিন মন্দিরে চত্বরে দাঁড়িয়ে এই বিশেষ ভিআইপি টিকিট টি ভক্তদের কাটতে হতো। এতে দীর্ঘক্ষণ ভক্তদের অপেক্ষা করতে হত, অত্যধিক গরমে অসুস্থ হয়ে যাবার মতো ঘটনাও ঘটে যেত। যে কারণে গত সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী তারাপীঠ সফরে মন্দির কমিটির থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় মুখ্যমন্ত্রী কে, তারাপীঠে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার জন্য। কিন্তু এই অনলাইনে টিকিট কাটা হলে মন্দির কমিটির সদস্যদের পাশাপাশি আগত ভক্তদের সুরাহা  হবে, সময় সাশ্রয় হবে। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের বৈঠক থেকে বীরভূম জেলা প্রশাসন এবং তারাপীঠ মন্দির কমিটি যৌথভাবে এই পাইলট প্রজেক্টটি বাস্তবায়িত করা সিদ্ধান্ত নিয়েছে। রামপুরহাটের মহকুমা শাসক রাঠোর অশ্বিন বাবু সিং বলেন, অ্যান্ড্রয়েড এবং IOS অ্যাপ তৈরি প্রায় শেষের দিকে। আগামী ৬ তারিখে পাইলট প্রজেক্ট হিসেবে এটির উদ্বোধন করা হবে। যার জন্য পুণ্যার্থীদের অনেকটাই সুবিধা হবে বলে আমরা আশাবাদী।
অ্যান্ড্রয়েড অথবা আইফোনে অনলাইনেই কেটে নেওয়া যাবে মা তারা দর্শনের টিকিট। বিশেষ লাইনের কাউন্টারে মোবাইলের সেই টিকিট দেখালে স্বল্প সময়েই মা তারাকে দর্শনের সুযোগ পাবেন পুণ্যার্থীরা। রামপুরহাটের মহকুমা শাসক আরো জানিয়েছেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে পুন্যার্থীরা  যদি টিকিট কেটে নিতে পারেন তাহলে মা তারা কে দর্শন করা টিকিট বিক্রি নিয়ে যে দুর্নীতির অভিযোগ ওঠে তা রোধ করা সম্ভব হবে।

Scroll to Top