৩৬৫দিন। মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনের কাছে আবার ধস নামায় বিপত্তি বেঁধেছে।বৃহস্পতিবারের মতোই শুক্রবার ও ব্যাহত হয় ট্রেন চলাচল। ধসের কারণে উত্তরবঙ্গ গামী বহু দূরপাল্লাগামী ট্রেন বাতিল করতে হয়েছে।শুক্রবার উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন বাতিল করা হয়, ঘুরিয়ে দেওয়া হয় ১৫ টি ট্রেন। কলকাতা থেকে যাঁরা শিলিগুড়ি, বালুরঘাট বা মালদা যান তাঁরা বড় সমস্যায় পড়েছেন। এই অবস্থায় সড়ক পথে জরুরি ভিত্তিতে বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেয় পরিবহণ দফতর। কলকাতা– শিলিগুড়ি রুটে বিশেষ পরিষেবা চালুর কথা ঘোষণা করেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। উত্তরবঙ্গের বিভিন্ন রুটে বাড়ানো হয়েছে বাসের সংখ্যা। যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হয়েছে:
১.কলকাতা–
শিলিগুড়ি :শুক্রবার ২৩টি অতিরিক্ত বাস চালানো হয়। এছাড়াও একটি নিয়মিত বাস পরিষেবা মালদহ থেকে শিলিগুড়ি পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতেও কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে ৬টি অতিরিক্ত বাস চালানো হয়।শিলিগুড়ি– কলকাতা,শুক্রবার মোট ১৮টি বাস চলাচল করছে, যার মধ্যে ১২টি অতিরিক্ত বাস। দুর্গাপুর–বালুরঘাটে২টি অতিরিক্ত বাস চালানো হয়েছে।কলকাতা-বালুরঘাট, ২টি অতিরিক্ত বাস। কলকাতা-মালদহে যুক্ত হয়েছে ৫টি বাস পরিষেবা। সন্ধ্যায় ,কলকাতা–শিলিগুড়ি বিশেষ বাস পরিষেবা চালু হয়েছে। উত্তরবঙ্গমুখী যাত্রীদের অতিরিক্ত সুবিধার জন্য কলকাতা নিউ এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি এন জি পি বাস টার্মিনাস পর্যন্ত বিশেষ সন্ধ্যাকালীন বাস পরিষেবা চালু করা হয়েছে। বিশেষ বাসগুলি ছাড়বে। যাত্রীদের চাহিদা ও পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী আরও অতিরিক্ত বাস চালানোর জন্য এন বি এস টি সি ও এস বি এস টি সি র ম্যানেজিং ডিরেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট জেলা শাসকদের বেসরকারি বাস অপারেটরদের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলার নির্দেশিকা দেওয়া হয়েছে।যাত্রীদের কাছ থেকে যাতে কোনওভাবেই অযৌক্তিকভাবে বেশি ভাড়া নেওয়া না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।প্রয়োজনে যাত্রী পরিবহণের সক্ষমতা আরও বাড়াতে জরুরি ভিত্তিতে বেসরকারি বাসও রিকুইজিশন করা হতে পারে। পরিবহণ দফতর গোটা পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে। যাত্রীদের নিরাপদ, স্বচ্ছন্দ ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে পরিস্থিতি অনুযায়ী আরও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
উত্তরবঙ্গে যাওয়ার একাধিক ট্রেন বাতিল
দ্রুত চালু হল বাস পরিষেবা
- khabar365din
- September 4, 2026
- 8:51 pm
- No Comments




