ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস ভাঙচুর সশস্ত্র দুষ্কৃতীদের, শুভেন্দু অধিকারীর কাছে হিংসা রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে
অভিযোগ অভিষেকের

৩৬৫ দিন। রাতের অন্ধকারে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ভাঙচুর করে তছনছ করার অভিযোগ উঠল সশস্ত্র দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ, বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪:৩০ নাগাদ ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ে ঢুকে নজিরবিহীন তাণ্ডব ও লুঠপাট চালানোর অভিযোগ তোলার পাশাপাশি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে বিষ্ফোরক অভিযোগ করল তৃণমূল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে যখন রাজ্যের পুলিশ দপ্তরের দায়িত্ব রয়েছে তখন রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে দাবি করে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এনে দোষীদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন অভিষেক।
এই ঘটনার পিছনে সরাসরি বিজেপি রয়েছে বলে অভিযোগ করে পোস্ট করার পাশাপাশি অভিষেক লিখেছেন, ভোর সাড়ে ৪টেয় অস্ত্র হাতে একদল লোক যদি একটি রাজনৈতিক দলের কার্যালয়ে ঢুকে কর্মীদের উপর হামলা চালাতে পারে, ফোন কেড়ে নিতে পারে, অফিস ভাঙচুর করতে পারে, আর সেই সময় পুলিশ যদি নির্বিকার থাকে, তা হলে পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে আর কী অবশিষ্ট আছে? আমাদের কর্মী এবং আইনজীবীরা বার বার ফোন এবং ই-মেল করার পরেও প্রায় দু’ঘণ্টা ধরে পুলিশের কোনও সাড়া পাওয়া যায়নি। এটা চরম নিন্দনীয় এবং কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। শুভেন্দু অধিকারীর কাছে হিংসা রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে।

Scroll to Top