৩৬৫ দিন।পাপ্পা গুহ।উলুবেড়িয়া। ডিভিসির জল ছাড়ার পরিমান অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১ লক্ষ ২১ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। জল ছাড়ার পরিমান আরোও বৃদ্ধি পেতে পারে । আর তাতেই হাওড়ার জেলার উদয়নারায়নপুর ও আমতা ২ ব্লকে বন্যার আশঙ্কা দেখা দিযেছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সর্তক করার কাজ শুরু হয়েছে। ডিভিসির ছাড়া জল দামোদর মুন্ডেশ্বরি নদী হয়ে উদয়নারায়নপুর ও আমতা ২ নং ব্লকে আসছে। ফলে দুটি নদীতেই জলস্তর অনেকটাই বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার উদয়নারায়পুরের পরিস্থিতি ঘুরে দেখেন উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল। তার সঙ্গে ছিলেন সেচ দপ্তরের আধিকারিকরা। অন্যদিকে নদীতে জলস্তর বাড়তে থাকায় এদিন প্রশাসনের পক্ষ থেকে উদয়নারায়নপুর, আমতা উলুবেড়িয়া এলাকার মানুষকে মাইকিং করে সর্তক করার কাজ শুরু হয়েছে। অন্যদিকে সেচ দপ্তর সূত্রে জানা গেছে নদী বাঁধের উপর নজর রাখা হচ্ছে। ডিহিভুরসুটে বালির বস্তা মজুদ করে রাখা হয়েছে। আমতার বিধায়ক অমিত সামন্ত বলেন প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রানের ব্যাবস্থা করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কোন কারন নেই। অন্যদিকে এদিন উলুবেড়িয়া পুরসভার পক্ষ থেকেও মাইকিং করা হয়।
ডিভিসির ছাড়া জলে উদয়নারায়নপুর ও আমতা ২ ব্লকে বন্যার আশঙ্কা
- khabar365din
- September 2, 2026
- 5:02 pm
- No Comments






