৩৬৫ দিন। সরকারি হাসপাতালে মারাত্মক কাণ্ড।কর্মরত নার্সের মৃত্যুরহস্যের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রোগীর অপারেশনে মহা ভুল ধরা পড়ল,যা ভাবাই যায় না কখনও। অভিযোগ,গল ব্লাডারে স্টোন অপারেশনের বদলে চিকিৎসক অ্যাপেন্ডিক্সের অপারেশন করে বসে আছেন। যার কড়ায় গন্ডায় মাশুল দিতে হচ্ছে রোগীকে। ব্যথা-যন্ত্রণা নিয়ে কাতরাতে থাকা রোগীকে নিয়ে কেন এই ছেলেখেলা করা হল, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন বিধায়ক কুণাল ঘোষ। এই ভয়ঙ্কর গাফিলতির উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি এবং ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।কুণাল ঘোষের আরও অভিযোগ, তাঁর বেলেঘাটা বিধানসভা এলাকার ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর ৪৭-৪৮ এর গোপাল পোড়েল ,দীর্ঘদিন ধরে গলব্লাডারে -র রোগে কষ্ট পাচ্ছেন।
তিনি এন আর এস হাসপাতালের চিকিৎসকদের পরামর্শমতো সমস্ত রকম পরীক্ষা নীরিক্ষা করে অপারেশনের জন্য এন আর এস হাসপাতালে ভর্তি হন। সংশ্লিষ্ট চিকিৎসক তাঁর গলব্লাডার অপারেশনের বদলে অ্যাপেন্ডিক্স অপারেশন করে দিয়েছেন, ভুল করে।ফলে তাঁর ব্যথা – বেদনা কমেনি।উল্টে সমস্যা আরও বেড়ে গেছে। এখন সরকারি হাসপাতাল ছেড়ে সল্টলেকের করুণাময়ীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার তাঁর গলব্লাডার অপারেশন করবেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।





