৩৬৫ দিন। ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এর অফিসের উপরে থাকা তৃণমূলের হোর্ডিং ভাঙার ঘটনায় এবারে অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল কলকাতা পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কলকাতা পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন্য নোটিশ দিয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কেও। গতকাল অর্থাৎ শনিবার রাতে অভিষেকের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসে শেক্সপিয়ার সরণী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেক ছাড়াও ডেরেক ও’ব্রায়েন এবং প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর-সহ দলের আরও কয়েকজন নেতার নামও এফআইআর-এ রয়েছে।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিলবোর্ড খোলার ঘটনা ঘিরে এবার কলকাতা পুলিশের নোটিস পেলেন তিনি। শনিবার রাতে তাঁর বাড়ি গিয়ে ওই নোটিস পৌঁছে দেন পুলিশ আধিকারিকরা। আগামী মঙ্গলবার শেক্সপিয়ার সরণি থানায় হাজির হতে বলা হয়েছে অভিষেককে। পুলিশ আধিকারিকরা জানান, মামলার সঙ্গে সম্পর্কিত বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলা হয়েছে। সংশ্লিষ্ট মামলার তদন্তকারী আধিকারিক এর প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডাকা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। অভিষেকের পাশাপাশি এই মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে ডাকা হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকেও। আজ সকালে ডেরেকের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে পৌঁছে গেল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিলবোর্ড খোলা নিয়ে অশান্তির ঘটনায় নাম জড়িয়েছে তাঁর। এফআইআরেও নাম রয়েছে। সেই সূত্র ধরে ডেরেককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তাঁর বাড়িতে গিয়ে নোটিস ধরিয়ে এল পুলিশ। সূত্রের খবর, গত কাল, শনিবারও নোটিস ধরাতে ডেরেকের বাড়িতে এসেছিল পুলিশ। ডেরেক বাড়ি ছিলেন না বলে পুলিশকে জানিয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। তখন নোটিস দিতে পারেনি পুলিশ। এর পর রবিবার সকালে প্রিন্স আনোয়ার শাহ রোডে ডেরেকের বাড়ি যায় তারা। বাড়ির নীচে থাকা নিরাপত্তারক্ষীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাদের। শেষে এক নিরাপত্তারক্ষীর হাতে নোটিস দিয়ে চলে যায় পুলিশ।
তবে শুধুমাত্র অভিষেক এবং ডেরেক নন, আজ রবিবার সন্ধ্যা বেলায় নিউ আলিপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়ে আসে কলকাতা পুলিশ।অন্যদিকে, তৃণমূল সূত্রে জানা গিয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ এর জন্য নোটিশ পাওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কলকাতা পুলিশের কাছে ইমেইল করে সুপ্রিম কোর্টের সাম্প্রতিকতম নির্দেশের উল্লেখ করে জানিয়েছেন। প্রসঙ্গত সম্প্রতি কলকাতা হাইকোর্টে অনুমতি না পেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার। সুপ্রিম কোর্ট তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে চিকিৎসার জন্য। এই পরিস্থিতিতে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়া সম্ভব কিনা সেই প্রশ্ন তোলা হয়েছে তাঁর আইনজীবীর পক্ষ থেকে।
ক্যামাক স্ট্রিটের ঘটনায় অভিষেক, ডেরেক ও সুমিতকে তলব
হাজিরা দিতে হবে জিজ্ঞাসাবাদের জন্য
- khabar365din
- August 31, 2026
- 2:56 pm
- No Comments





