বেলদার জাহালদাতে মাটির দেওয়াল চাপা পড়ে বাবা ও মেয়ের মৃত্যু
আহত ছেলে ও মা

৩৬৫ দিন। অশোক কুমার মণ্ডল। মেদিনীপুর। রবিবার রাত্রি প্রায় একটা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার জাহালদা এলাকায়।। স্থানীয় সূত্রে জানা যায় যে জাহালদা এলাকার বাসিন্দা ৯৫ বছর বয়সী নিরঞ্জন প্রধান ,৪৯ বছর বয়সী মেয়ে দুর্গা প্রধান ও এক ছেলে এবং স্ত্রীকে নিয়েপ জরাজীর্ণ পুরানো মাটির বাড়িতে বসবাস করতেন। ওই জরাজীর্ণ  মাটির বাড়িতে দীর্ঘদিন ধরে তারা বসবাস করতেন। গত ১৫ বছর স্থানীয় প্রশাসন ও তৃণমূল নেতাদের বলেও পাকা বাড়ি জোটেনি। রাজ্যে পরিবর্তন হয়েছে তাই পাকা বাড়ির সার্ভে ও হয়ে গিয়েছে। রবিবার বিকেলে কাঁথি থেকে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খড়্গপুরে  দলীয় কর্মসূচি তে যোগ দিতে যাচ্ছিলেন সেই সময় বেলদা থানার জাহালদা এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন কিন্তু তা আর সম্ভব হয়ে ওঠেনি। রবিবার রাত্রি প্রায় একটা নাগাদ হুড় মুড় করে ভেঙ্গে পড়ে তার জরাজীর্ণ  মাটির বাড়িটি। যার ফলে ওই বাড়ি রাখার চারজন মাটিচাপা পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ভেঙে পড়া মাটির বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে  উদ্ধার করে ওই বাড়িতে থাকা চারজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসকরা ওই চারজনকে দেখার পর নিরঞ্জন প্রধান ও তার মেয়ে দুর্গা প্রধান কে মৃত বলে ঘোষণা করে এবং হাসপাতালে বর্তমান চিকিৎসাধীন রয়েছেন তার স্ত্রী ও একমাত্র ছেলে। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

Scroll to Top