খবর ৩৬৫।নদীয়া।বিশ্বজিৎ ব্যানার্জী। হাইওয়েতে টোটো-অটোর দাপট ও আর্থিক ক্ষতির প্রতিবাদে নদীয়ায় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য নদিয়া জেলা জুড়ে একাধিক রুটে বাস পরিষেবা বন্ধ রাখল বাস কর্মচারীরা, সমস্যায় নিত্যযাত্রীরা ।নদীয়ায় অনির্দিষ্টকালের জন্য স্তব্ধ হয়ে পড়লো বাস পরিষেবা। বহরমপুর, শান্তিপুর, রানাঘাট, কালনাঘাট, করিমপুর, বেতুয়া, ধুবুলিয়া ও পলাশীসহ, পূর্ব বর্ধমান কাটোয়া, সহ একাধিক রুটে বেসরকারি বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রাখলো বাস পরিবহন কর্মীরা।বাসকর্মীদের প্রধান অভিযোগ, প্রধান জাতীয় ও রাজ্য সড়কগুলিতে টোটো এবং অটোর চরম দাপটের কারণে বাস মালিক ও কর্মীরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যাত্রীদের সিংহভাগই টোটো-অটোতে চলে যাওয়ায় বাসের ন্যূনতম পরিচালন ও জ্বালানি খরচই উঠছে না। ফলস্বরূপ কর্মীদের সঠিক সময়ে মাইনে দেওয়া সম্ভব হচ্ছে না।
বাস কর্মচারীদের দাবি , “হাইওয়েতে অনিয়ন্ত্রিতভাবে টোটো এবং অটো চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত এবং প্রশাসন থেকে স্থায়ী সমাধান না আসা পর্যন্ত আমাদের এই আন্দোলন ও অনির্দিষ্টকালের বাস ধর্মঘট অব্যাহত থাকবে।হঠাৎ এই বাস পরিষেবা বন্ধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। সমস্যা সমাধানে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন পরিবহন কর্মীরা।
টোটো, অটোর দাপট আর্থিক ক্ষতির প্রতিবাদে বাস বন্ধ পরিষেবা
- khabar365din
- August 31, 2026
- 2:10 pm
- No Comments





