৩৬৫ দিন। অশোক কুমার মণ্ডল।নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর। প্রত্যেক বছরের ন্যায় সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কচিকাঁচারা টিফিনের বিরতিতে অংশ নিয়েছিল রাখি তৈরীর কর্মশালার আয়োজন করা হয়। চুমকি, উল, সুতো, কাগজ ও আঁঠা দিয়ে হাতে-কলমে বানিয়ে ফেললো রাখি, এই রাখি আগামী রাখি বন্ধন উৎসবে গ্রামবাসীদের হাতে পরিয়ে দেবে তারা। পলাশী প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্রের কথায় হাতে কলমে শিক্ষা শিক্ষার ভিতকে মজবুত করে। কচিকাঁচারা খুব আনন্দিত মনে এই কাজে অংশগ্রহণ করেছে তা তাদের দেখলেই বোঝা যায়। কচিকাঁচাদের মধ্যে দেবেশ পাল ও বাহামনি বেসরা বলে মাস্টারমশাইরা আমাদের শিখিয়ে দিয়েছে তাই আমরা প্রত্যেক বছরই আনন্দিত মনে এই ভাবে রাখি তৈরি করি। অন্যান্য শিক্ষক মহাশয়দের মধ্যে জয়দেব প্রামানিক বলেন এই ধরনের কর্মশালায় কচিকাঁচাদের শিখন দীর্ঘস্থায়ী হয়।
পলাশী প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে রাখি তৈরীর কর্মশালার আয়োজন
- khabar365din
- August 24, 2026
- 4:02 pm
- No Comments





