প্রশাসনের কড়া সিদ্ধান্ত, অপরাধীদের টিসি দেওয়া হবে

৩৬৫ দিন। শিক্ষক দিবসে খাবার নিয়ে বচসার জেরে স্কুলের মধ্যেই প্রধান শিক্ষককে মাটিতে ফেলে বেধড়ক মার। এই ঘটনায় থাকা যুক্ত ছাত্রদের চিহ্নিত করে তাদের স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার নির্দেশ দিলেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণ। একদিনের মধ্যেই ছাত্রদের চিহ্নিত করে ছাত্রদের টিসি দিতে নির্দেশ দেন মন্ত্রী। শুক্রবার পূর্ব ঘোষণামতো ঘটনাস্থল জলপাইগুড়ি জেলা স্কুলে গিয়ে স্কুলশিক্ষামন্ত্রী এই নিন্দনীয় ঘটনায় এসে পৌঁছেছেন। ইতিমধ্যেই গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখে জলপাইগুড়ির জেলা স্কুল পরিদর্শন ও শিক্ষকদের সঙ্গে কথা বলে রিপোর্ট পেশ করেছেন শিক্ষা দফতরের গঠন করা পরিদর্শক দল। স্কুলশিক্ষা মন্ত্রী এদিন স্কুলে গিয়ে প্রধান শিক্ষক সহ ছাত্রদের সঙ্গে কথা বলেন। শিক্ষককে পেটানোর জন্য তিনি ছাত্রদের করা ভর্ৎসনা। ছাত্রদের চিহ্নিত করে স্কুল থেকে বের করে দেওয়ার নির্দেশ। একদিনের মধ্যে ছাত্রদের চিহ্নিত করে ছাত্রদের টিসি দিতে নির্দেশ দেন মন্ত্রী। শুক্রবার স্কুলে পা রেখেই কড়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণ। তিনি জানান, এটি নিন্দনীয় ঘটনা। ওই ছাত্ররা আর স্কুলে থাকতে পারবে না। তাদের জলপাইগুড়ির জেলা স্কুল থেকে কার্যত তাড়িয়ে দেওয়া হবে। তবে তাদের যাতে ক্যারিয়ার নষ্ট না হয় তাই তাদের জন্য অন্য স্কুলে ভর্তির সুযোগ থাকবে। কিন্তু তারা আর এই স্কুলে পড়তে পারবে না। শনিবারের মধ্যে ছাত্রদের চিহ্নিত করে টিসি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই স্কুলের ডিআইকে। একই সঙ্গে অন্য স্কুলে যাতে এই ছাত্ররা ভর্তি হতে পারে, তার জন্য অন্য স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতার নির্দেশ দিন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ।
স্থানীয় সূত্রে খবর, এই নিয়ে ওই ছাত্রদের ও অভিভাবকদের তরফে মন্ত্রীর কাছে ক্ষমা চেয়েও সিদ্ধান্ত বদল করতে পারেননি তাঁরা। মন্ত্রীর সিদ্ধান্ত যে স্কুলে শিক্ষককে সঙ্গে এই ধরনের আচরণ করেছে ওই ছাত্ররা, তারা ওই স্কুলে পড়ার যোগ্যতা হারিয়েছে। দীপকের মন্তব্য, তবে তাদের নিয়ে তাদের স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই চূড়ান্ত হবে।

Scroll to Top