রিয়াল মাদ্রিদ ২
ইন্টার মিলান ১
পরতো ০
ম্যান সিটি ২
বরুসিয়া ডর্টমুন্ড ৩
ভিলারিয়াল ২
৩৬৫ দিন। অরিজিৎ কর। শুরু হয়ে গেলো ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মহারণ।ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মরশুমের সূচনা হলো দুর্দান্ত সব ম্যাচের মধ্য দিয়ে। প্রথম দিনেই মাঠে নেমেছিল ইউরোপের হেভিওয়েট দলগুলি।প্রত্যাশা পূরণ করে জিতছে ও তারা।
সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ২-১ গোলে ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে পরাজিত করেছে। রিয়াল শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। ১৪ মিনিটে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় তারা। এর ৯ মিনিট পরেই, ২৩ মিনিটের মাথায় ইন্টার গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে ফেদেরিকো ভালভার্দে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়া ইন্টার মিলান দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৭৭ মিনিটে কার্লোস আগুস্তো একটি গোল শোধ করে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরালেও শেষ পর্যন্ত ইতালিয়ান চ্যাম্পিয়নরা হার এড়াতে পারেনি।
অন্যদিকে পর্তুগালের এস্তাদিও দো দ্রাগাও-তে ম্যানচেস্টার সিটি ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক পোর্তোকে। এই ম্যাচে ম্যান সিটির জয়ের নায়ক নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৭ মিনিটে এনজো ফার্নান্দেজের চমৎকার ক্রসে মাথা ছুঁইয়ে প্রথম গোলটি করেন হ্যালান্ড। এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে ৯১ মিনিটে, নিজের দ্বিতীয় গোলটি করে সিটির সহজ জয় নিশ্চিত করেন তিনি। দিনের অন্যতম সেরা উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বরুসিয়া ডর্টমুন্ড ও স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের মধ্যে। এই ম্যাচে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে জার্মান জায়ান্ট ডর্টমুন্ড। আক্রমণ ও পাল্টা আক্রমণের এই ম্যাচে শেষ হাসি হেসেছে ডর্টমুন্ডই, যা তাদের চ্যাম্পিয়ন্স লিগ অভিযানের এক দারুণ সূচনা।
দিনের অন্য ম্যাচে লিলি কে হারিয়েছে রিয়াল বেটিস।ম্যাচের ফল ২-৩।ক্লাব ব্রুজ ২-৩ গোলে হেরেছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষে।নতুন মরশুমের প্রথম দিনেই বড় দলগুলোর এমন পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে।এমবাপ্পে এবং হ্যালান্ডের মতো তারকারা নিজেদের নামের প্রতি সুবিচার করে টুর্নামেন্টের শুরুতেই নিজেদের ঝলক দেখিয়েছেন।



