৩৬৫ দিন। কথা দিয়েও কথা রাখেনি বাঁকুড়ার পুলিশ – প্রশাসন। আশ্বাস সত্ত্বেও গ্রেফতার করা হয়নি, আব্দুল হাফিজের বাবা সেখ মাফিকের খুনীদের। এই অভিযোগের সপক্ষে ও আবদুলের পরিবারের ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার বাঁকুড়ার জেলা শাসকের অফিস ঘেরাও করল,ককরোচ জনতা পার্টির নেতা ও কর্মীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, একদিনের এই ঘেরাও অবস্থান কর্মসূচিতে সামিল হন সি জে পির যুগ্ম সম্পাদক প্রেম আকাশ গোলু, পূর্ব ও উত্তর পূর্ব অংশের দায়িত্বপ্রাপ্ত নেতা অঙ্কিত ভরদ্বাজ। দিল্লির নেতৃত্ব স্পষ্ট করেছেন,’ বাঁকুড়ার ইন্দাশের সেখ মাফিকের হত্যাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে।
যথেষ্ট সময় দেওয়া হয়েছে।এবার ডিএম অফিসের ও পুলিশ সুপারের প্রতিনিধিরা দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।’ অবস্থান-বিক্ষোভ চলাকালীন প্রশাসন ও পুলিশের সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়। সিজেপির-এর পক্ষ থেকে দুটি প্রধান দাবি স্পষ্টভাবে তুলে ধরা হয় ১.- ‘প্রয়াত মাফিক’-এর নামে বিদ্যালয় নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ২.বিজেপি নেতা সৌরভ বৈরাগ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ এবং তাঁকে গ্রেফতার করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সমাধানের বিষয়ে কোনও স্পষ্ট আশ্বাস দেওয়া হয়নি এবং অতিরিক্ত সময় চাওয়া হয়। প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌরভ বৈরাগীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে ১০ দিন এবং ßুñল নির্মাণ সংক্রান্ত দাবির বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে আড়াই মাস সময় দিয়েছেন ককরোচ জনতা পার্টির নেতৃত্ব। সংবিধান ও আইনের পরিধির মধ্যে থেকেই ন্যায়বিচারের দাবি জানাতে দরকারে আরও বড় আন্দোলন গড়ে তোলার কথা তুলে ধরেন সি জে পি নেতৃত্ব।
মাফিক হত্যার বিচার চায় ককরোচ
প্রতিবাদে বাঁকুড়ার ডিএম অফিস ঘেরাও
- khabar365din
- September 8, 2026
- 7:24 pm
- No Comments




