যন্তরমন্তরে নিট আন্দোলনকারীদের ওপর পুলিশ যে ভাবে লাঠি চালিয়েছে তাতে আমি বিস্মিত!
বিতর্ক উস্কে মন্তব্য সুপ্রিমকোর্টের বিচারপতি ভুঁইয়ার

৩৬৫ দিন। যন্তরমন্তরে নিট আন্দোলনকারীদের ওপর পুলিশ যে ভাবে লাঠি চালিয়েছে তাতে আমি বিস্মিত! দিল্লি পুলিশের ভুমিকা নিয়ে ফের কড়া সমালোচনা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্বল ভুঁইয়া। আগস্ট মাসে বিচারপতি ভুঁইয়ার একটি মন্তব্যকে কেন্দ্র করে সোরগোল পড়ে যায়। বিচারপতি নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এবার দিল্লির যন্তরমন্তরে পুলিশের লাঠিচার্জ এবং দিল্লিতে প্রাক্তন নিরাপত্তাসচিব যশোবর্ধন আজাদের ‘পুলিশিং দ্য রিপাবলিক’ বই প্রকাশ উদ্বোধনে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের পদক্ষেপ নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করলেন তিনি। সংবাদ সংস্থায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি বলেন, ‘‘তরুণ পুলিশ আধিকারিকেরা ব্যক্তিগত ভাবে বিক্ষোভকারীদের উপরে চড়াও হয়েছেন দেখলে আমরা হতাশ হই।’’ বিচারপতি বলেন, লাঠি হাতে আমরা রাস্তায় যখন পুলিশকর্মীদের দেখি তখন আমরা ভরসা পাই। আমরা নিশ্চিত হই এই ভেবে যে, আমরা কোনো বিপদে পড়লে এই পুলিশকর্মীরা আমাকে রক্ষা করবে কিন্তু এই পুলিশকর্মীরা যখন নিরপেক্ষতা হারায় তখন ভরসা ধাক্কা খায়। এটা কাম্য নয়। ককরোচদের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন,  ‘‘প্রশ্ন করা বা আলাদা মত পোষণ করার জন্য পড়ুয়াদের শাস্তি দেওয়া ঠিক নয়।’’ বিক্ষোভকারী পড়ুয়াদের উপরে শাস্তিমূলক পদক্ষেপকে অসাংবিধানিক ও ক্ষমতার অপব্যবহার বলেই মনে করেছেন তিনি। গত মাসে বিচারপতি ভুঁইয়া বিচারপতি নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। সেই সময় তিনি বলেছিলেন, বিচারপতি হিসাবে কেন নিয়োগ করা হচ্ছে তার কারণ সর্বসমক্ষে আনা দরকার। তা না হলে এমন কোনও ব্যক্তিকে বিচারপতি করা হবে যে হয়তো কোনোদিন একজনকে পিঁপড়ে অন্য জনকে অন্য কিছু বলে বসবেন। এবার দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এই বিতর্ক আরও উস্কে দিলেন বিচারপতি ভুঁইয়া।

Scroll to Top