৩৬৫ দিন।পশ্চিমবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে স্থানান্তরের জন্য প্রাথমিকভাবে এক ডজন (১০ থেকে ১২টি) বাঘিনীকে শর্টলিস্ট বা তালিকাভুক্ত করা হয়েছে। কিছু প্রাথমিক প্রতিবেদনে এটিকে চিড়িয়াখানা হিসেবে উল্লেখ করা হলেও, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বি এনটিসিএ স্পষ্ট করেছে যে বাঘিনীগুলিকে কোনো চিড়িয়াখানা থেকে নয়, বরং বিহারের বন্য প্রকৃতির বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে শর্টলিস্ট করা হয়েছে। এই এক ডজন বাঘিনীর মধ্যে থেকে সব দিক খতিয়ে দেখে চূড়ান্তভাবে একটি বাঘিনীকে বেছে নেওয়া হবে এবং সেটিকে বক্সার জঙ্গলে ছাড়া হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। এনটিসিএ এর আধিকারিকদের মতে, বাঘিনীটির বয়স, তার নিজস্ব এলাকা তৈরির প্রবণতা অতীতের কোনো সংঘাতের ইতিহাস শিকার করার সহজাত দক্ষতা এবং শারীরিক সুস্থতা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।বাঘিনীটিকে বক্সার কোর অঞ্চলে ছাড়ার পর তার গলায় রেডিও-কলার পরানো হবে এবং নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য প্রায় ছয় মাস কড়া নজরদারিতে রাখা হবে।
এই প্রকল্পের লক্ষ্য উদ্দেশে
দীর্ঘ দিন পর বক্সার জঙ্গলে বাঘের স্থায়ী বংশবৃদ্ধি ও উপস্থিতি নিশ্চিত করতে এবং সেখানকার বাঘের জনসংখ্যা পুনর্গঠন করতেই রাজ্য বন দফতর এবং কেন্দ্র যৌথভাবে এই পদক্ষেপ নিয়েছে। এই কারণেই পশ্চিমবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে স্থানান্তরের করার জন্য প্রাথমিকভাবে এক ডজন বা ১০ থেকে ১২টি বাঘিনীকে শর্টলিস্ট বা তালিকাভুক্ত করা হয়েছে। এই এক ডজন বাঘিনীর মধ্যে সফলভাবে একটি বাঘিনীকে বেছে নিয়ে সেটিকে বক্সার জঙ্গলে ছাড়া হবে।
এদিকে বক্সা বাগ ছাড়ার প্রস্তুতি ফের বাদ ছাড়ার প্রস্তুতি শুরু হয়েছে। কিছু প্রাথমিক প্রতিবেদনে এটিকে চিড়িয়াখানায় হিসেবে উল্লেখ করা হলেও, ন্যাশনাল টাইগার কনভারসেশন অথরিটি বা এনটিসিএ স্পষ্ট করে জানিয়েছে, বাঘিনী গুলিকে কোন চিড়িয়াখানা থেকে নয়, বরং বিহারের বন্য প্রকৃতির বাল্মিকী টাইগার রিজার্ভ থেকে শর্ট লিস্ট করা হয়েছে। বনদপ্তর সূত্রের খবর, আগামী দুই অক্টোবর বক্সার জঙ্গলে বহু প্রতিক্ষিত টাইগার রি- ইন্ট্রোডাকশন প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। বনদপ্তরের মতে, বক্সার জঙ্গলে এখনো বাঘের বসবাসের জন্য উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ ও পর্যাপ্ত আবাসস্থল রয়েছে।
বাল্মিকী টাইগার রিজার্ভ থেকে বক্সা জঙ্গলে বাঘিনী ছাড়ার জন্য ১ ডজন বাঘিনীকে শর্ট লিস্টেড করা হল
- khabar365din
- September 6, 2026
- 1:17 pm
- No Comments






