৩৬৫ দিন। ঋণের টাকা শোধ করতে না পারার ‘শাস্তি দিতে এক তরুণীকে পোশাক খুলে নির্যাতনের অভিযোগ উঠল বেঙ্গালুরুতে। ওই মহিলাকে একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ তাঁর মায়ের। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। অভিযুক্তদের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গিয়েছে, রেশমা নাম্নী এক তরুণীর থেকে বছর দুয়েক আগে ১ লক্ষ টাকা ধার করেছিলেন নির্যাতিতা। সেই বাবদ চড়া সুদ দিতে হত। কিন্তু ৬ মাস ধরে কোনও টাকাই দিতে পারেননি তিনি। এদিকে নাজরত নামের আরেক তরুণীর থেকেও তিনি ৫০ হাজার টাকা ধার করেছিলেন। প্রতি সপ্তাহে সুদ দিতে হত ৫ হাজার টাকা করে। সেই টাকাও গত ৪ সপ্তাহ ধরে শোধ করতে পারছিলেন না তিনি।

৩৬৫ দিন।রাজস্থানের বাঁশওয়াড়া জেলায় চারিত্রিক দোষের অপবাদে এক আদিবাসী মহিলাকে প্রকাশ্য রাস্তায় মারধর, বিবস্ত্র করা এবং মাথা কামিয়ে ফেলার অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মূল অভিযুক্ত স্বামী-সহ মোট সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে বাঁশওয়াড়া জেলার অর্থুনা থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪০ বছর বয়সি নির্যাতিতা মহিলা পেশায় পরিযায়ী শ্রমিক। কাজের সন্ধানে তিনি প্রায়ই প্রতিবেশী রাজ্যে যেতেন। ১০ দিন আগে এক ঠিকাদারের মাধ্যমে কাজ পান এবং প্রতিবেশী রাজ্যে পাড়ি দেন তিনি। পুলিশ সূত্রের খবর, নির্যাতিতা কাজের সূত্রে বাড়ির বাইরে পা রাখলেই তাঁর স্বামী তাঁকে সন্দেহ করতেন। ১ সেপ্টেম্বর তাঁর পরিবারের সদস্যেরা জোর করে বাড়ি ফিরিয়ে আনেন। এর পর গোটা গ্রামের সামনে তাঁকে হেনস্থা করা হয়, এমনটাই অভিযোগ।

৩৬৫ দিন। রান্না না করে নাচের ক্লাসে যেতে চেয়েছিলেন স্ত্রী। তাঁকে ‘শিক্ষা’ দিতে বেধড়ক মারধর করেন স্বামী।গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মহিলাকে বাঁচানো যায়নি। স্বামীর নিগ্রহে মৃত্যু হয়েছে তাঁর। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা ৩৮ বছরের যামিনী যাদবের মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার। পুলিশ সূত্রে খবর, যামিনী নাচতে ভালবাসতেন। তাঁদের আবাসনেই একটি নাচের ক্লাসে নিয়মিত যেতেন। তা নিয়ে স্বামী কৃষ্ণলাল যাদবের সঙ্গে তাঁর প্রায়ই অশান্তি হত বলে প্রতিবেশীদের থেকে জানতে পেরেছে পুলিশ। দম্পতির দুই সন্তান রয়েছে। বৃহস্পতিবার যুবক কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরে স্ত্রীকে খাবার বানাতে বলেন। কিন্তু যামিনী তখন নাচের ক্লাসের জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি জানিয়ে দেন, রান্না করতে পারবেন না। তা নিয়ে দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়।



