বারুইপুরেকাণ্ডে ৬০ দিনের মাথায় চার্জশিট দিল পুলিশ

৩৬৫ দিন। বারুইপুরে বালিকা ধর্ষণ খুন কান্ডে ৬০ দিনের মাথায় চার্জশিট দিল পুলিশ। অভিযোগ দায়েরের ৮ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে তিন অভিযুক্তের বিরুদ্ধে ( একজন এনকাউন্টারে নিহত) চার্জ গঠন করল পুলিশ। বারুইপুরের বিশেষ পকসো আদালতে ৭০২ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, চার্জশিটে চার জনকেই অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। প্রভাস মন্ডল এনকাউন্টারে মারা যায় ফলে তিন জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৩৭(২), ১৪০(৩), ৬৫(১), ৭০(২), ১০৩(১), ২৩৮ ও ৬১ নম্বর ধারা এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, অত্যন্ত কঠোর ধারা প্রয়োগ করা হয়েছে দোষী সাব্যস্ত হলে সর্বনিম্ন আজীবন কারাবাস এবং সর্বোচ্চ প্রাণদন্ডের সাজা হতে পারে।‌ বারুইপুর জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, চার্জশিটে বলা হয়েছে, বারুইপুরে বালিকা ধর্ষণ খুন হঠাৎ উত্তেজনার বশে ঘটিয়ে ফেলা ঘটনা নয়। পরিকল্পনা করে বর্বরোচিত এই ঘটনা ঘটানো নয়। বালিকাকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে তার ওপর আত্যাচার চালিয়ে তার ওপর প্রাণঘাতী আঘাত করা হয় সবচেয়ে নৃশংস হল‌ ওই বালিকাকে যখন বস্তায় ভরে পুকুরের জলে ফেলা হয় তখন সে জীবিত ছিল। সূত্রের খবর, চার্জশিটে বলা‌‌ হয়েছে অভিযুক্ত চারজন বার বার পুলিশকে মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে, তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা করেছে একেবারে পাকা মাথা অপরাধীর মত তারা কাজ করেছেন। গত ৩১ আগস্ট পেশ করা এই চার্জশিটের নম্বর ১৪০৮/২০২৬।
কী ঘটনা ঘটেছিল
বারুইপুর কান্ডের সূত্রপাত ৪ জুলাই। সূর্যপুর এলাকা থেকে স্কুল। ছাত্রী এক বালিকা বান্ধবীর জন্মদিনের উপহার কিনতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। ৫ জু্লাই তার দেহ উদ্ধার হয় রেললাইনের ধারের নির্জন জঙ্গলের মধ্যে কার এক জলায়। ওই দিন বালিকা ধর্ষণ খুনে জড়িত সন্দেহে স্থানীয় এক অটোচালককে পিটিয়ে মারা হয়। দফায় দফায় বারুইপুর জুড়ে উত্তেজনা ছড়ায়। মুখ্যমন্ত্রী বারুইপুরে আসেন তিনি জানান পুলিশ রাজধর্ম পালন করবে একজন অপরাধীকেও ছাড়া হবে না সেই সঙ্গে গণপিটুনির ঘটনার তদন্ত হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই এক এক করে চার অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে কিন্তু ঘটনা অন্য মোড় নেয় ৮ জুলাই। খবর আসে বারুইপুর ধর্ষণ খুনে অন্যতম মাথা প্রভাস মন্ডল পুলিশের এনকাউন্টারে মারা গিয়েছে। পুলিশ দাবি করে, ৭ জুলাই রাতে ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে প্রভাস।‌ বাধ্য হয়ে তাকে গুলি করা হয়। এবার বারুইপুর ধর্ষণ খুনের ঘটনায় চার্জশিট পেশ করল পুলিশ।‌ নজর এবার বিচার প্রক্রিয়ার দিকে।

Scroll to Top