খাতায় কলমে থাকলেও বাস্তবে কোনও পরিকাঠামোই নেই ৫৩টি বিএড কলেজের
উচ্চ শিক্ষা দফতরের অনুসন্ধানে ধরা পড়ল বিস্ফোরক তথ্য

৩৬৫ দিন। বি এড কলেজ গুলোর হাল হকিকত নিয়ে অনুসন্ধান করতে নেমে মিলেছে বিস্ফোরক তথ্য। জুলাই- আগস্ট মাসে রাজ্যের ৬০০ ওপর শিক্ষা প্রতিষ্ঠানে তথ্যতল্লাশ  করে জানা গেছে,কোনও অস্তিত্ব নেই ৫৩টি বি এড কলেজের । একেবারেই পরিকাঠামো নেই ১৭টি বি এড কলেজের। বৃহস্পতিবার বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলনে একথা জানান উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। একইসঙ্গে মন্ত্রী শিক্ষা দফতরের নিয়ম বিধি না মানায় ৪৫০ থেকে ৫০০ বি এড কলেজ কে শোকজ করার কথা তুলে ধরেন।শোকজের চিঠি পাওয়ার ২১ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে
জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্যে স্পষ্ট, ৬০২টি বি এড কলেজের মধ্যে ২৬৫ টি প্রতিষ্ঠান একেবারেই শিক্ষা দানের উপযোগী নয়।এছাড়াও রাজ্যের মো বি এড কলেজের মধ্যে ১২১টির পরিস্থিতি খুব খারাপ। তবে ১৫১ টি কলেজ মোটের ওপর ভালো ভাবে চলছে বলে উল্লেখ করেন তিনি।সূত্রের খবর, ভিন রাজ্য সিকিমের কাছ থেকে এইসব বি এড কলেজের সম্পর্কে কিছু নেতিবাচক তথ্য মেলে। তারপরই এই সত্য প্রকাশ্যে আসে। আগামী দিনে  বিগত দিনের শিক্ষার এই বেহাল দশা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার কথা তুলে ধরেন।

Scroll to Top